শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
বিদ্যাপীঠ

প্রথম বিসিএস এ-ই পছন্দের ক্যাডারে সুপারিশ প্রাপ্ত ফাহিম

জাগো ডেস্ক
প্রকাশ: ৭ মে ২০২২, ১০:০৫ পিএম
কপি হয়েছে!

৪০ তম বিসিএস-এ প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের কৃতি সন্তান ফাহিম হাসান খান।প্রথম বিসিএস-ই পছন্দের ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি।

গত ৩০ মার্চ ৪০তম বিসিএস এর ফল প্রকাশ করা হলে তিনি প্রশাসন ক্যাডারে (ম্যাজিস্ট্রেট) এর মর্যাদা লাভ করেন।

ফাহিম খান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ছয়আনীপাড়া গ্রামের ব্যাংকার আবুল কাশেম খানের সন্তান।সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ ওমর ফারুক খানের ভাতিজা এবং শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি, সাংস্কৃতিক কর্মী নাহিন খান ও অনলাইন নিউজ পোর্টাল যমুনা প্রতিদিন এর সম্পাদক সাংবাদিক নিহাল খানের চাচাতো ভাই।

শিক্ষা জীবনে ফাহিম খান ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে ইইই বিভাগে স্নাতক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত কমিউনিটি ব্যাংকের আইটি বিভাগের সিনিয়র অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাবা-মায়ের ইচ্ছা পূরণে বিসিএস-এ অংশ নেন ফাহিম। মা-বাবা তাকে সাহস জুগিয়েছেন। প্রথম পছন্দ ছিল প্রশাসন ক্যাডার, তাই পেয়েছেন তিনি।

তার আগামী কর্মজীবনের সাফল্য কামনা করছে জাগো বুলেটিন পরিবার।