শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
বিদ্যাপীঠ

নজরুল বিশ্ববিদ্যালয় দিবস আজ

জাগো ডেস্ক
প্রকাশ: ৯ মে ২০২২, ০১:১৬ এএম
কপি হয়েছে!

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১৭তম বিশ্ববিদ্যালয় দিবস আজ সোমবার (৯ মে)। দিবসটি উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী আয়োজনের নানান প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দুই দিনব্যাপী এই আয়োজনের প্রথম পর্ব সোমবার (৯ মে) ও দ্বিতীয় পর্ব বুধবার (১১ মে)। আয়োজনের দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়টিতে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ বিশিষ্টজনরা।

আগামী ১১ মে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দিবস এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্যে শিক্ষামন্ত্রী দীপু মনি, ময়মনসিংহ-৭ আসনের সাংসদ মাওলানা মো. রুহুল আমীন মাদানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাকসুদ কামাল এবং পরিকল্পনা কমিশনের সদস্য ড. কাউসার আহাম্মদ উপস্থিত থাকবেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে দুপুরে আমন্ত্রিত বিশিষ্টজনদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, উন্নয়ন, গবেষণাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবির নামাঙ্কিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ২০০৬ সালের ৯ মে প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টিতে প্রায় সাড়ে ৭ হাজার শিক্ষার্থী, আড়াইশোর অধিক শিক্ষকসহ প্রায় ২ শতাধিক কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এখানে ছয়টি অনুষদভুক্ত আছে ২৪টি বিভাগ।