বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
বিদ্যাপীঠ

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান কামরুল আখতার

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২২, ০৬:১২ পিএম
কপি হয়েছে!

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুস্তফা কামরুল আখতার।
সোমবার (১৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে রাজনীতি বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর পাস করা অধ্যাপক মুস্তফা কামরুল আখতার ১৯৯৩ সালে ১৪তম বিসিএস (সাধারণ শিক্ষা)-এর মাধ্যমে শিক্ষকতা শুরু করেন। বিভিন্ন কলেজে দায়িত্ব পালন শেষে তিনি ২০০৮ সালে সহযোগী অধ্যাপক পদে সরকারি সিটি কলেজের অধ্যাপনা করেন। ২০১৭ সালে অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে ২০১৮ সাল থেকে তিনি বিভাগীয় প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।