শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
বিদ্যাপীঠ

আর্মিআইবিএ’র বিবিএ প্রোগ্রামে আবেদনের সময় ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২২, ১০:৪৭ এএম
কপি হয়েছে!

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আর্মিআইবিএ) ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) প্রোগ্রামে বিনামূল্যে আবেদনের সময় ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
বিনামূল্যেই ঘরে বসে প্রাথমিক ধাপে আবেদনের সুযোগ পাচ্ছেন ভর্তিচ্ছুরা। প্রাথমিক বাছাই পর্বে নির্বাচিত শিক্ষার্থীরা নির্ধারিত পরীক্ষা ফি প্রদান করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটির ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুরুতে আসন্ন শিক্ষাবর্ষের প্রাথমিক বাছাই পর্বে ৫ হাজার শিক্ষার্থীর আবেদনের সুযোগ রাখা হয়। কিন্তু ভর্তিচ্ছুদের আগ্রহ বিবেচনায় ১৫ জুন পর্যন্ত আরও ৩ হাজার শিক্ষার্থীকে আবেদনের সুযোগ দেয়া হচ্ছে।
স্মার্টফোন বা ল্যাপটপের মাধ্যমে সরাসরি https://joinarmyiba.com/instantapply-এ এই আবেদন করা যাবে। ৪ বছরের এ প্রোগ্রামে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের যেকোনো বিভাগ থেকে এইচএসসি বা সমমান অথবা জিসিই এ-লেভেল উর্ত্তীণ হতে হবে।
এর আগে আর্মি আইবিএ-এর পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এজাজুর রহমান চৌধুরী বলেন, ‘ভর্তিচ্ছুদের সুবিধা বিবেচনা করে এ বছর অনলাইনে আবেদনের সুযোগ বাড়ানো হয়েছে।’
প্রথম ধাপে বাছাই করা আবেদনকারীদের মধ্য থেকে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য বাছাইকৃতদের পরবর্তী ধাপের বিষয়ে জানিয়ে দেয়া হবে।