শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
বিদ্যাপীঠ

বিইউপি’র শিক্ষার্থীদের আইএসপিআর পরিদর্শন

জাগো ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২২, ০৯:১১ পিএম
কপি হয়েছে!

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)’র ফ্যাকাল্টি অব সিকিউরিটি এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের অধীনে বিএসএস (অর্নাস) ইন মাস কমিউনিকেশনস অ্যান্ড জার্নালিজম প্রোগ্রমের অধীনে ডিফেন্স জার্নালিজম নামে একটি নতুন কোর্স ২০১৯ সালে চালু হয়েছে।
ডিফেন্স জার্নালিজম  কোর্সটি সর্ম্পকে বাস্তবিক জ্ঞান অর্জনের জন্য মাঠ পর্যায়ে পর্যবেক্ষণের জন্য বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শিক্ষার্থীর একটি দল আজ ঢাকা সেনানিবাসস্থ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিদর্শন করেন।
পেশাগত দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত এ সভায় আইএসপিআর পরিচালক উপস্থিত সকলের উদ্দেশ্যে তাদের কার্যক্রম, সশস্ত্র বাহিনীর সাথে মিডিয়ার সমন্বয় তথা সার্বিক বিষয়ে বাস্তবতার নিরিখে তাঁর বক্তব্য তুলে ধরেন।
এসময় বিভিন্ন টেলিভিশন হতে আমন্ত্রিত সাংবাদিকগণ তাদের কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। সকলের বক্তব্য শেষে এক প্রশ্নোত্তর পর্ব সম্পন্ন হয়।
সভায় শিক্ষার্থীরা আইএসপিআর অফিসে ইন্টার্নশিপ ও ভবিষ্যত কর্মজীবন শুরুর প্রত্যাশা জ্ঞাপন করেন।