বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
বিদ্যাপীঠ

জাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সাভার উপজেলার যাত্রা শুরু

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২২, ০৮:৪২ এএম
কপি হয়েছে!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এর প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন সাভার উপজেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। শুক্রবার (১০ জুন) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক সাধারণ সভার মাধ্যমে এ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু করা হয়।

পরে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে ১৫তম ব্যাচ ইতিহাস বিভাগের জাহাঙ্গীর আলমকে আহ্বায়ক করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- আলাউদ্দিন, খান মো: ইকবাল, মজিবুর রহমান খান নিপুন, রাসেল খান স্বাধীন, মোস্তাফিজুর রহমান, মো: শামীম, অর্জুন সাহা, ডা, নাঈম, শফিউল্লাহ সুজন, মোহাম্মদ আলী বিজয়, সিরাজুল ইসলাম সুমন, আক্কাস সিদ্দীক, ফাহাদ হোসেন ও আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।

অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন, বর্তমান শিক্ষার্থীদের নেটওয়ার্কিং ও স্কিল ডেভেলপমেন্টসহ অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা এবং বৃত্তি প্রদানের পাশাপাশি সামগ্রিক উন্নয়নে প্রাক্তনদের অংশীদার করার লক্ষ্যে এ অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে।