● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ● ●
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ●
Logo
ক্যানভাস

উদ্যোক্তা ও ডিজিটাল নির্মাতা তানজিদ শুভ্র

জাগো ডেস্ক
প্রকাশ: ৯ মার্চ ২০২২, ১১:৪৬ এএম
কপি হয়েছে!

তানজিদ শুভ্র একজন তরুণ উদ্যোক্তা ও ডিজিটাল নির্মাতা। তিনি ফিচার লেখক, গ্রাফিক ডিজাইনার হিসেবে বেশ জনপ্রিয়।

পারিবারিক নাম মোঃ তানজিত হলেও পত্রপত্রিকায় তানজিদ শুভ্র নামে দীর্ঘদিন যাবৎ লেখালেখি করে আসছেন৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে আরজে তানজিদ (RJ Tanjid) নামেই সমধিক পরিচিত। তিনি শিক্ষা নগরী ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি সরকারি কলেজে অনার্সে অধ্যয়নরত তানজিদ।

ছোটবেলা থেকেই তিনি লেখালেখি ও সাংবাদিকতায় আগ্রহী ছিলেন। তিনি সাংবাদিকতার উপর কিছু অনলাইন প্রশিক্ষণ নেন। আরজে তানজিদ ডিজিটাল সাংবাদিকতার পরিচিতি বিষয়ে রয়টার্স এর একটি অনলাইন কোর্স সম্পন্ন করেছেন। এছাড়াও দেশীয় প্লাটফর্মে অনলাইন সাংবাদিকতা, নাগরিক সাংবাদিকতার উপর প্রশিক্ষণ ক্লাস করেছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের বাইরে তিনি অনলাইন নিউজ পোর্টাল ডে নাইট নিউজ-এ রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন। বর্তমানে তিনি দৈনিক আলোকিত সকাল পত্রিকার সাহিত্য বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি-এর নিয়মিত ফিচার লেখক। পাশাপাশি তিনি দৈনিক ইত্তেফাক, দৈনিক যায়যায়দিন, দৈনিক মানবকণ্ঠ, খোলা কাগজ, আওয়ারনিউজবিডিতেও লেখেন।

আরজে তানজিদের কবিতা ও ছোটগল্প জাতীয় দৈনিকে নিয়মিত প্রকাশিত হয়। খুব শিগগিরই তিনি তার প্রথম গল্পের বই প্রকাশ করবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, লেখা নতুন থাকার সময় নিজের কাছে ভালো লাগেই। কিন্তু কোনো লেখা পুরনো হলে কী কী সমস্যা আছে সেটা বুঝতে পারি অনেকটাই, এতে সংশোধন কিংবা মানোন্নয়ন করতে সুবিধা হয়। তাই নির্বাচিত লেখাগুলো প্রায়ই পড়ে দেখি ঠিক আছে কি না।

তানজিদের করা প্রচ্ছদে বিগত বইমেলায় বেশ কিছু বই প্রকাশিত হয়েছে।

তানজিদ শুভ্র জনপ্রিয় অনলাইন বুকশপ ই-বই বিতানের সহ-প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক। তৌহিদ অ্যাসোসিয়েটস নামে একটি কনসাল্টেন্সি ফার্মের কো-অর্ডিনেটর। এছাড়াও তিনি সামাজিক সংগঠনের সাথে যুক্ত থেকে নানা স্বেচ্ছাসেবী কাজে অংশ নেন।