বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ●
Logo
ক্যানভাস

আইকনস অব এশিয়া অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি জাওয়াদ আরাফ খান

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ০৮:৫৮ পিএম
কপি হয়েছে!

গ্লোবাল প্ল্যাটফর্ম আইকনস অব এশিয়া অ্যাওয়ার্ড ২০২২ এর ‘ Young Entrepreneur of the Year’ বিভাগে স্বীকৃতি পেয়েছেন ‘জাওয়াদ আরাফ খান’। এশিয়ার ৪০টি দেশের ১৫০০ নমিনেশন এর মধ্যে পুরস্কার পেলেন এই বাংলাদেশী তরুণ।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) জাওয়াদ আরাফ খান ভারতের নয়া দিল্লী তে ৫ তারকা হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত ইভেন্টে অংশগ্রহণ করে এ সম্মাননা গ্রহণ করেন। ২২ বছর বয়সী এই তরূণ নিজেকে এবং নিজের দেশকে উপস্থাপন করেন বিশ্বমঞ্চে।

জাওয়াদ আরাফ এখন একজন বাংলাদেশী তরূণ। স্নাতক করছেন বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল বিজনেস এ। তবে তার পরিচয় এখানেই সীমাবদ্ধ নয়। বর্তমানে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে কাজ করছেন একটি ল’ফার্মে এডমিন এবং বিজনেস ডেভেলপমেন্ট লীড হিসেবে। সম্প্রতি যোগ দিয়েছেন আমেরিকার একটি ট্যাক্স কনসাল্টিং কোম্পানীতেও এসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। ইতিপূর্বেও আমেরিকা, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা রয়েছে বিভিন্ন প্রজেক্টে। বাংলাদেশেও সহপ্রতিষ্ঠাতা হিসেবে আছেন ট্রাষ্ট-আস ইন্টারন্যাশনাল এ। এটি একটি অনলাইন ভিত্তিক হোম ডেকর ও লাইফষ্টাইল ব্র‍্যান্ড যা তরূণদের মাঝে ব্যাপক জনপ্রিয়।

শুধু নিজে কাজ করছেন এমন নয়, দক্ষ জনশক্তি তৈরীতে নিজে অন্যদের সাহায্য ও করতে চান। তাই লিখেছেন বই “Let’s Start with an E” যেটি মূলত আপনাকে সফল উদ্দোক্তা হতে সাহায্য করবে। এছাড়াও উদ্দোক্তা ও ব্যবসা সংক্রান্ত আরো বই আসছে জানা গেল লেখকের কাছ থেকে।

দেশ ও দেশের বাইরে সমান তালে অবদান রেখে যাচ্ছেন নিজ দক্ষতায়। তাই তো আমন্ত্রণ পেয়েছিলেন এশিয়ার সবচেয়ে বড় উদ্দোক্তা ও শিক্ষাবিদ দের মিলন মেলা এবং কনফারেন্সে। সেখানেই পেলেন তরূণ হিসেবে সর্বোচ্চ সম্মাননা। এই সম্মানের পর তার অনুভূতি জানতে চাওয়ায় তিনি বলেন, এভাবে নিজের দেশকে এত বড় মঞ্চে উপস্থাপন করতে পারা বিশাল অর্জন। এর আগেও ছোট বড় এওয়ার্ড পেলেও আন্তর্জাতিক পর্যায়ে এটি দ্বিতীয়। বেশ ভালো লাগছে। এমন সম্মান সামনে আরো বড় কাজের জন্য উৎসাহ যোগায়। দেশের জন্য এমন সম্মান আনতে আরো কাজ করে যাবো ইনশাআল্লাহ। সামনে কি কি পরিকল্পনা আছে জানতে চাইলে উত্তরে জানান, বাংলাদেশের বেকারত্ব সমস্যা হ্রাস করতে চাই। নিজে চাই কর্মসংস্থানের ব্যবস্থা করতে। এছাড়াও দক্ষতাভিত্তিক কাজ শেখাতে চাই তরূণদের যাতে তারা শুধু নিজেদের নয়, বরং সাথে পরিবার ও দেশের দায়িত্ব ও নিতে পারে।

জাওয়াদের মত তরূণরাই বাংলাদেশকে নিয়ে যাবে অনন্য উচ্চতায় এমনটাই প্রত্যাশা আমাদের সকলের।