বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ●
Logo
ক্যানভাস

গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পাচ্ছেন বাউয়েট শিক্ষার্থী তামিম

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩, ০৯:৫৮ পিএম
কপি হয়েছে!

বিশ্বের ১০০ দেশের সমন্বয়ে গঠিত গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৩’ এর জন্য সামাজিক পরিবর্তন নির্মাতা ও সামাজিক যুব নেতা ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন নাটোরের বাগাতিপাড়ার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাদী মুহাম্মাদ তামিম।

তিনি সিংড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা। তামিম বিভিন্ন দুর্যোগে এবং করোনা মহামারির সময় বিভিন্ন মানুষদের খাদ্য এবং ওষুধ দিয়ে সহায়তা করার পাশাপাশি দরিদ্র এবং মেধাবী ছাত্রদের পড়ার জন্য বই এবং শিশুদের খাদ্য ছাড়াও বিভিন্ন সময়ে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে জনসচেতনতা সৃষ্টি করেছে।মাদকের বিরুদ্ধে কাজ করা, মানসম্মত শিক্ষা বাস্তবায়ন, শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতা অর্জনে সহযোগীতা করা অন্যতম। এসডিজি বাস্তবায়ন করার জন্য তিনি ৪টি৷ গোল নিয়ে কাজ করছেন ২০১৬ সাল থেকে। তাকে এজন্য জুরি বোর্ড বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সমাজ পরিবর্তনে অবদান রাখায় অ্যাওয়ার্ডে মনোনীত করেছে।

গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট এর প্রোফাইল প্রকাশের পর তামিম বলেন, ‘যখন গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টে আমার ইনিশিয়েটিভ জমা দেই তারা আমার প্রোফাইলটি পৃথিবীর বিভিন্ন দেশের উদীয়মান তরুণদের সাথে আমার প্রোফাইলটিও প্রতিযোগিতায় নেন। জুরি বোর্ড কঠোর বিচার বিবেচনা করে আমাকে তবিজয়ী ঘোষণা করেন। আমি খুব গর্ববোধ করছি যে আন্তর্জাতিক একটা ফোরামে নিজের এবং দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালের ১৮ মার্চ দুবাইয়ে অনুষ্ঠিতব্য সম্মেলনে উপস্থিত থেকে আমার পুরস্কার গ্রহণ করবো। ৩য় বারের মতো আন্তর্জাতিক সম্মাননা এবং ৬ষ্ঠ বার দেশের বাহিরের প্রোগ্রামে আমন্ত্রণ পেয়েছি এবং সব মিলিয়ে ৮ম বার আন্তর্জাতিক প্রোগ্রামে আমন্ত্রণ পেয়েছি। যা আমাকে খুবই অনুপ্রেরণা ও কাজের প্রতি দায়িত্ববোধ বেড়ে দিয়েছে।

তামিমের এই অর্জনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।