● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ● ●
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ●
Logo
ক্যানভাস

শাহীনা রব স্মৃতি পদক ২০২২ পাচ্ছেন যারা

জাগো ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩, ০৭:৪৭ পিএম
কপি হয়েছে!

দেশগ্রাম মিডিয়া সেন্টার থেকে শাহীনা রব স্মৃতি পদক প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। শাহীনা রব স্মৃতি পদক ২০২২ এ মনোনীতদের তালিকা প্রকাশ করেছেন দেশগ্রাম মিডিয়া সেন্টারের চেয়ারম্যান মোস্তফা কামাল মাহ্দী।

গত মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ২০২২ সালের মনোনীত পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। পদকে মনোনীতরা হলেন- লোকমান হেকিম (সমাজসেবা), শাহাবুদ্দিন শিহাব(ইসলামী সংগীত), মোঃ হানিফ সিকদার (শিক্ষানুরাগী), প্রভাষক ডা. জাকির হোসেন (চিকিৎসা), সিনথিয়া জারা- (সাংবাদিকতা), আসাদুজ্জামান খোকন (শিক্ষকতা), কবি আলাউদ্দিন আদর (কবিতা), সাইফুর রহমান তৌহিদ (রাজনীতি ও সমাজসেবা), সাহাব উদ্দিন শিহাব (সংগঠক ও রাজনীতি), এইচ এম রফিকুল ইসলাম কামাল (ভিপি কামাল) (সংগঠক), রকিবুল হাসান রিজন (ক্রীড়া), সুজন হাসান শর্ত (ব্লাড ডোনার সংগঠক), হাসান মাহমুদ (নগর সাংবাদিকতা), চিত্রশিল্পী মোহাম্মদ আলী (চিত্রশিল্পী), মাওলানা মুফতি শাহাদাত হোসাইন (শিক্ষকতায়), সিফাত উদ্দিন সুজন (ছাত্র রাজনীতিতে), মোঃ জিয়া উদ্দিন- (মানবাধিকার সংগঠক), শেখ আশরাফুল ইসলাম সজীব (মফস্বল সাংবাদিকতায়), আলামিন মুন্না (অভিনয়ে)।

এছাড়াও আজীবন সম্মাননা পদকপ্রাপ্ত- পীরজাদা মাওলানা ক্বারী খন্দকার শহীদুল হক (আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও বিজ্ঞান ভিত্তিক আলোচক)।

শাহীনা রব স্মৃতি পদক এর প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল মাহ্দী বলেন, জানুয়ারীর শেষ দিকে অথবা ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে মনোনীতদেরকে এ পদক প্রদান করা হবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য, জাতীয় পত্রিকা দেশগ্রাম এবং দেশগ্রাম মিডিয়া সেন্টারের চেয়ারম্যান মোস্তফা কামাল মাহ্দী তাঁর মরহুমা মা শাহীনা রব এর স্মৃতিকে অম্লান করে রাখতে ২০২২ সালের শেষ দিকে এ পদক প্রবর্তন করেন। শাহীনা বেগম ২০১৯ সালের ১৯ জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মরহুমার চার পুত্র সন্তানের মধ্যে মোস্তফা কামাল মাহ্দী দ্বিতীয়।