২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

বর্ষায় ঈদ উদযাপন

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ০৩ জুলাই ২০২৩

ঈদ কেটে গেল বর্ষার তেজ দেখতে দেখতে। নাড়ির টানে বাড়ি ফেরা মানুষেরা আবার কর্মব্যস্ততায় ফিরতে শুরু করেছে আগের জায়গায়। বৃষ্টি ভেজা এবারের ঈদ কেমন ছিল সেই অনুভূতি জানাচ্ছেন দুই তরুণ…


ঈদ মানে আনন্দের খোরাক। এবারের বর্ষা ঈদের আনন্দকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। ঈদে আমি যখন বাড়িতে আসি তখন দেখা যায় সারাদিন বন্ধুবান্ধব, বিভিন্ন কাজে বাড়ির বাহিরে থাকি। পরিবারকে কম সময় দেওয়া হয়। এই বর্ষা ঈদ আনন্দকে ব্যতিক্রম করে তুলছে। এই ঈদে আমি আমার পরিবারকে সময় দিচ্ছি, পরিবারের সকল সদস্যদের নিয়ে আড্ডায় মেতে উঠছি যা ঈদ আনন্দকে অন্য মাত্রায় নিয়ে গেছে। আমি এই ঈদকে খুব বেশি উপভোগ করছি।

প্রতিটি ছুটিতে আমি যখন বাড়িতে আসি তখন সামাজিক বিভিন্ন কাজকর্মের পাশাপাশি বৃক্ষরোপন করে থাকি। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার অন্যতম প্রভাবক হলো বৃক্ষ। বৃক্ষ রোপনের জন্য সবচেয়ে উপযোগী সময় বর্ষাকাল। আমাদের সকলের উচিৎ এই বর্ষা মৌসুমে বৃক্ষ রোপন করার পাশাপাশি সঠিক পরিচর্যা করা।

কাউছার আহমেদ
শিক্ষার্থী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শৈশবের ঈদ আনন্দ আর বর্তমান সময়ের কিছুটা পার্থক্য আছে। সময় বদলেছে, ব্যস্ততা বেড়েছে। ঈদের দুদিন আগে ঢাকা থেকে বাড়ি ফেরার পর থেকেই বৃষ্টি। ঈদের সকালে যখন ঈদগাহে যাওয়ার প্রস্তুতি নিলাম তখন মসজিদের মাইকে শুনলাম জামাত মসজিদেও হবে। আমার আগ্রহ ঈদগাহে যাওয়ার। বৃষ্টির মাঝেই দূরের ঈদগাহে চলে গেলাম।

তানজিদ শুভ্র

লাগাতার বৃষ্টি আর নিজের অত আগ্রহ না থাকায় এই ঈদেও কোথাও যাওয়া হয় নি, অনেকটা ঘরবন্দী। তবে এবারের ঈদে আমার জন্য উপভোগ্য ছিল কিছু মানুষের থেকে ঈদ সালামী পাওয়া। আমি এতে ভীষণ আনন্দিত হয়েছি। সোস্যাল মিডিয়ার এই যুগে ঈদুল ফিতরের সময় ঈদ সালামীর একটা ট্রেন্ড থাকলেও ঈদুল আযহায় কম। আমি যেমন পেয়েছি তেমন দু একজনকে দিতে পেরেও ভালো লেগেছে। মোবাইল ব্যাংকিং এ ঈদ সালামী দেওয়ার একটা ভালো দিক ছোট্ট শুভেচ্ছা বার্তা যোগ করতে পারা। এভাবেই এবারের বৃষ্টিস্নাত ঈদ কেটে যাচ্ছে।

তানজিদ শুভ্র
শিক্ষার্থী ও ফিচার লেখক

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ০৩ জুলাই ২০২৩

বর্ষায় ঈদ উদযাপন

লিংক কপি হয়েছে!