● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ● ●
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ●
Logo
ক্যানভাস

চাকুরির পাশাপাশি লেবু চাষে ভাগ্যবদল কটিয়াদী এমরানের

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ০৯:২৬ পিএম
কপি হয়েছে!

কিশোরগঞ্জের কটিয়াদীতে লেবু চাষ করে সফল হয়েছেন এমরান হোসেন খাঁন। কটিয়াদী পৌর এলাকার ভরারদিয়া মহল্লার মরহুম হাজী মোঃ চান মিয়া’র দ্বিতীয়পুত্র এমরান হোসেন খাঁন। পেশায় তিনি কটিয়াদী পৌরসভার পাম্প চালক/কনজারভেন্সি সুপারভাইজার পদে কর্মরত রয়েছেন। চাকুরীর পাশাপাশি পৈত্রিক ৩ একর জমিতে বিভিন্ন জাতের লেবু চাষ করে তিনি এখন স্বাবলম্বী একজন কৃষক। লেবু চাষে তার ভাগ্যবদল হয়েছে। বর্তমানে তার বাগান থেকে তিনি বছরে ১৫ লাখ টাকার লেবু বিক্রি করে আয় করছেন প্রায় ৮ লাখ টাকা।
৩ একর জমিতে তার লেবু গাছ রয়েছে প্রায় দুই হাজার পাঁচশত। লেবু চাষে লেবু গাছের তেমন পরিচর্যা করতে হয় না। সামান্য পরিশ্রমেই লেবু ফলানো সম্ভব। সামাজিক দায়বদ্ধতা বোধ থেকে তিনি এলাকার মানুষদের স্বল্পমূল্যে লেবু খাওয়ার ব্যবস্থা করছেন প্রতিনিয়ত। পাশাপাশি স্থানীয় কৃষকদের কৃষিকাজের মাধ্যমে বিকল্প কর্মস্থানের সুযোগও হয়েছে। এলাকায় তিনি একজন আদর্শ কৃষক। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তের পাইকাররা তার বাগান থেকে লেবু নিতে আসে। স্থানীয় বাজারেও রয়েছে তার লেবুর চাহিদা। তার লেবুর বাগানে রয়েছে দেশী লেবু, সিডলেস লেবু ও চায়না থ্রি লেবু।
এমরান হোসেন খাঁন বলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের সহায়তায় তিনি লেবু চাষ শুরু করেন। শুরুতেই লেবু চাষ করতে খুব কষ্ট করতে হয়েছে। লেবুর বাগানই তার ভাগ্য বদলে এগিয়ে নেয়। আমার বাগানে এলাকার কিছু যুবকদের কর্মস্থান হয়েছে।
কটিয়াদী পৌরসভার মেয়র শওকত উসমান শুক্কুর আলী বলেন, এমরান হোসেন খাঁন কটিয়াদী পৌরসভার স্টাফ। তিনি চাকুরীর পাশাপাশি অবসর সময়ে কৃষি কাজে স্বাবলম্বী হওয়ায় আমরা আনন্দিত। আমার বিশ্বাস দেশের প্রতিটা মানুষ যদি কৃষি কাজে আত্ম নিয়োগ করে তাহলে দেশ ও জাতি উপকৃত হবে। আমি তার সাফল্য কামনা করি।