● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ● ●
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ●
Logo
ক্যানভাস

শৈশব থেকেই লেখালেখিতে আগ্রহী সোনিয়া এখন সফল লেখক

জাগো ডেস্ক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৩, ০৭:১০ পিএম
কপি হয়েছে!

সোনিয়া তাসনিম খান। লেখালেখিতে তার প্রচন্ড আগ্রহ শৈশব থেকেই। জীবনবাদী এই লেখকের জন্ম রাজধানী ঢাকায় ১৯৮৫ সালের ২৮ নভেম্বর। জন্ম ঢাকায় আর আদি নিবাস সিরাজগঞ্জ হলেও এই কথাসাহিত্যিকের বর্ণিল শৈশব কেটেছে নয়নাভিরাম চট্টগ্রামে। বাবা আবুল মনসুর মোঃ আনোয়ারুল হামিদ খান এবং মা ফিরোজা বেগমের প্রথম সন্তান তিনি।

চট্টগ্রাম বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেন ঢাকায় বদরুন্নেছা সরকারি মহাবিদ্যালয়ে। পরবর্তীতে ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসন বিভাগে স্নাতক এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। ব্যবসায় প্রশাসনের বিভিন্ন বিষয়ের উপর দেশে-বিদেশে বেশ কয়েকটি ট্রেনিং কোর্স সম্পন্ন করেছেন তিনি।

সংসার জীবনের দুই কন্যা সন্তানের জননী সোনিয়া। ভ্রমণ পিয়াসী এই লেখকের স্বামী মোঃ আশরাফ ইকবাল তরফদার একজন মেরিন ইঞ্জিনিয়ার।

অমর একুশে বইমেলা ২০২০ এ তার প্রথম গল্পগ্রন্থ “মায়ের গয়নার বাক্স” প্রকাশিত হয়। পরের বছর উপন্যাস “অসমাপ্ত”  এবং গত বছর “কেনিয়া ভয়ংকর”, “আগন্তুক” এবং “ফোর্থ ফ্লোর” প্রকাশিত হয়েছে।

এছাড়া পশ্চিমবঙ্গের উদার আকাশ প্রকাশনী থেকেও প্রকাশিত হয়েছে তার মৌলিক গল্পগ্রন্থ “বিস্তীর্ণ জলছবি”, যা দুই বাংলায় দারুণ ভাবে পাঠক প্রিয়তা অর্জন করেছে। জানা গেছে, প্রকাশের অপেক্ষায় রয়েছে আরও বেশ কিছু পাণ্ডুলিপি।

মৌলিক লেখার পাশাপাশি দুই বাংলা সহ আন্তর্জাতিক বিভিন্ন পত্রপত্রিকা ও ম্যাগাজিনেও লেখকের প্রকাশিত অনেক লেখা পাঠক সমাজে ব্যাপক ভাবে সমাদৃত হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা সহ পশ্চিমবঙ্গের  দৈনিক পুবের কলম এবং ফ্রান্সের প্যারিস থেকে প্রকাশিত “প্যারিস টাইমস” এ তিনি একজন নিয়মিত লেখক হিসেবেই সুপরিচিত। নিযুক্ত আছেন যুক্তরাজ্য সরকারের অনুমোদন প্রাপ্ত এবং সেখান থেকে সম্প্রচারিত “দ্য গ্লোবাল টিভি” র সহকারী প্রযোজক এবং Center For Creative Youth Of Bangladesh (CCYB) এর শুভেচ্ছা দূত হিসেবে।

তরুণ প্রজন্মকে বইমুখী করে তোলার জন্য সদা সচেষ্ট এই সাহিত্যানুরাগী নিজেকে নিয়োজিত করছেন বই এর প্রচারণা সংক্রান্ত বিভিন্ন কর্মকাণ্ডে। একজন জীবনবাদী, বহুমাত্রিক লেখক পরিচয়ের পাশাপাশি নিজেকে একজন পাঠক হিসেবে সকলের সামনে তুলে ধরতেও তিনি ভীষণ ভালোবাসেন।

পশ্চিমবঙ্গের উদার আকাশ প্রকাশনী থেকে “ভারত-বাংলাদেশ মৈত্রী সম্মাননা” চাতক ফাউন্ডেশন থেকে ভারত-বাংলাদেশ সাহিত্য সম্মেলন এ “চাতক সাহিত্য সম্মাননা ২০২২” এবং বাংলাদেশ থেকে কথাসাহিত্যিক হিসেবে “ফ্রেন্ডস অব হিউমিনিটি অ্যাওয়ার্ড ২০২২” ও দৈনিক বাঙ্গালীর কন্ঠ পুরস্কার ২০২৩ অর্জন করেছেন।

ভবিষ্যত পরিকল্পনায় তিনি লেখালেখির চর্চা সমুন্নত রাখার পাশাপাশি বাংলা সাহিত্যাঙ্গনে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।