বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ●
Logo
ক্যানভাস

রপ্তানিতে বড় ভূমিকা রাখছে হ্যান্ডিক্রাফট!

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২২, ০৬:১০ পিএম
কপি হয়েছে!

হ্যান্ডিক্রাফট রপ্তানি নতুন নয়। তবে দিন দিন দেশ থেকে এ পণ্য রপ্তানি বাড়ছে। ঐতিহ্যগতভাবে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে যেসব পণ্য তৈরি হয়, তার প্রচার প্রচারণা না থাকায় এ শিল্পের সঙ্গে জড়িত কারিগররা হারিয়ে যাচ্ছেন।

এ ব্যপারে সাভার পৌরসভার জামসিং এলাকার কেএইচএ হ্যান্ডিক্রাফটের ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, এ খাতে খুব কম বিনিয়োগ করা লাগে। এছাড়া বড় ধরণের মেশিনেরও দরকার হয় না। তাই আমাদের যে জনশক্তি আছে তাকে কাজে লাগিয়ে এ খাতকে এগিয়ে নেওয়া সম্ভব।

তিনি আরো বলেন, আমাদের দেশে হ্যান্ডিক্রাফটের সম্ভাবনা অনেক। কারণ, এখানে অল্প টাকায় দক্ষ শ্রমিক পাওয়ার সুযোগ রয়েছে। ফলে দেশের চাহিদা মিটিয়ে প্রচুর পরিমাণে হ্যান্ডিক্রাফট বিদেশে রপ্তানি করা সম্ভব।

তবে আন্তর্জাতিক বাজারে আমাদের পণ্য পরিচিত করার জন্য যে ধরণের উদ্যোগ নেওয়া দরকার সে ধরণের উদ্যোগের অভাব আছে বলে তিনি মনে করেন।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় অর্ধশতাধিক দেশে হ্যান্ডিক্রাফট রপ্তানি করেন বাংলাদেশের রপ্তানিকারকরা। সাধারণত, বাংলাদেশ থেকে পাটের তৈরি পণ্য, বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন ধরণের বাস্কেট, ফ্লোর কাভারিংয়ের ম্যাট বা কার্পেট, নকশি কাঁথা ও নকশি বেডশিট এবং পুনঃপক্রিয়াকরণের মাধ্যমে তৈরি কিছু পণ্য সবচেয়ে বেশি রপ্তানি হয়।