বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ●
Logo
ক্যানভাস

ঝালকাঠির রাজাপুরে রাজনৈতিক নেতাদের সাথে অপরাজিতা নারীদের মতবিনিময় সভা

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ মে ২০২২, ০৭:২৫ পিএম
কপি হয়েছে!

ঝালকাঠির রাজাপুরে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাব এর সভা কক্ষে হেলভিটার্স এর তত্বাবধানে রুপান্তরের আয়োজনে সুইজারল্যান্ডের সহায়তায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিয়া হায়দার খান লিটন।

অপরাজিতা নারী সংগঠনের সাতুরিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক শিরিন এর সভাপতিত্বে ও মো. আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. ডেজলিং তালুকদার, উপজেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মোল্লা, ঝালকাঠি জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবু সামেয় আকন, রুপান্তরের ঝালকাঠি জেলা সমনয়কারী মো. মাহফুজুর রহমান, রুপান্তর-অপরাজিতা’র উপজেলা সমনয়কারী নাসরিন সুলতানা মুন্নি, ফাতিমা আক্তার, কানিজ ফাতিমা, নাজমিন বেগম, নাদিরা প্রমূখ।

মতবিনিময় সভায় রাজনৈতিক নেতাদের কাছে রাজনৈতিক দলগুলোতে নারীদের প্রতিনিধিত্ব শতকরা ৩৩ ভাগ নিশ্চিতকরণের দাবী তুলে ধরেন অপরাজিতা নারীরা।