বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ●
Logo
ক্যানভাস

আশুলিয়ায় পান চাষে স্বাবলম্বী এনায়েত উল্লাহ

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ মে ২০২২, ০৩:১৬ পিএম
কপি হয়েছে!

সাভারের আশুলিয়ায় প্রথম বারের মত পান চাষ হয়েছে। প্রথমেই পান চাষ করে স্বাবলম্বী হয়েছেন কৃষক এনায়েত উল্লাহ। তার পান চাষে সাফল্য দেখে পান চাষে আগ্রহী হয়েছেন ওই এলাকার অনেক মানুষ।

পান চাষী এনায়েত উল্লাহর সাথে কথা বলে জানা যায়, আশুলিয়া ইউনিয়নের বেলমা এলাকার বৃদ্ধ কৃষক এনায়েত উল্লাহ প্রথমে বরিশালের মেহেদীগঞ্জ এলাকা থেকে পান গাছের চারা নিয়ে আসেন। পরে বরজে সরিষার খৈল ও গোবর ব্যবহার করে বাঁশের খুঁটিতে পুঁতে রেখে জমি চাষের উপযোগী করে মাচান তৈরি করেন। মাত্র কয়েক শতাংশ জমিতে পানের চারা রোপনের কিছু দিন পরই ভালো ফলনও হয়েছে। ইতি মধ্যে তিনি কয়েক লক্ষ টাকার পান বিক্রিও করেছেন। এ কাজে তাকে তার পরিবারের লোকজন সহায়তা করেন। এরপর থেকে তার বাগানে পান উৎপাদন অব্যাহত রয়েছে।

এদিকে এনায়েত উল্লাহর এই পান চাষ দেখতে সেখানে প্রতিদিন অনেক মানুষ ভীড় করছেন। স্থানীয় ইউপি সদস্য আজাদ উজ্জলের সহায়তায় দিনদিন সফলতার স্বপ্ন দেখছেন এখন এনায়েত উল্লাহ।

পানের বরজ থেকে প্রায় সারাবছরই কৃষক আয় করতে পারেন। অর্থনৈতিক বিবেচনায় পানচাষ লাভজনক।এখানে বাংলা, মিঠা, উজানী, মাঘি, বরিশালসহ হরেক রকম জাতের পানের চাষ করা যাবে বলে কৃষি সম্প্রসারন অধিদপ্তর সুত্রে জানা গেছে।