● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ● ●
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ●
Logo
কর্পোরেট বুলেটিন

বায়োজিনের গাজীপুর আউটলেট উদ্বোধনে মেহজাবিন

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ১১:৪২ এএম
কপি হয়েছে!

নন্দিত অভিনেত্রী মেহজাবিন চৌধুরী উদ্বোধন করলেন বায়োজিন কসমেসিউটিক্যালস গাজীপুরের নতুন ব্রাঞ্চ। বাংলাদেশে অ্যাস্থেটিক বিউটিফিকেশনের পায়োনিয়ার বায়োজিন কসমেসিউটিক্যালস আরো বিস্তৃত পরিধিতে এখন গাজীপুরের জয়দেবপুরে। গত শনিবার (২০ আগস্ট) বিকালে জয়দেবপুরে হাক্কানী হাউজিং সোসাইটির আবেদ প্লাজায় বায়োজিনের নতুন ব্রাঞ্চের যাত্রা শুরু হয়েছে।

চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং ঢাকার বনানী, ধানমন্ডি, মিরপুর, উত্তরা, শান্তিনগর, ওয়ারী, বসুন্ধরা সিটি শপিং মল এবং নারায়ণগঞ্জ আউটলেটের পর গাজীপুরে হলো বায়োজিনের বারোতম ব্রাঞ্চের যাত্রা।

বায়োজিন গাজীপুর গ্র্যান্ড ওপেনিং উপলক্ষ্যে চলছে এক্সাইটিং সব অফার। ৯৯৯ টাকায় বায়ো-হাইড্রা ফেসিয়াল, যেকোন ট্রিটমেন্টের সেশানে “বাই ওয়ান গেট ওয়ান” অফার। এছাড়াও, ইয়োরোপিয়ান ডার্মো প্রোডাক্টে চলছে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট। এছাড়াও থাকছে অভিজ্ঞ ডাক্তার, ট্রেইনড থেরাপিস্ট, ওয়ার্ল্ড ক্লাস স্কিনকেয়ার ট্রিটমেন্ট, ডার্মাটোলজিস্ট রিকমেন্ডেড ডার্মো কসমেটিকসসহ স্কিনের সকল সমস্যার সমাধান।

নতুন ব্রাঞ্চের যাত্রা উপলক্ষ্যে বায়োজিন কসমেসিউটিক্যালসের সিইও, মোহাম্মদ জাহিদুল হক বলেন, ত্বক হচ্ছে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। আর আপনার ত্বক আপনার পরিচয়। তাই, ত্বককে ভালোবাসুন প্রতিদিন। আর ত্বকের যত্ন নিন, পাশে আছে বায়োজিন।

Discover your True Beauty – প্রকৃত সৌন্দর্যের সন্ধানে, এমনই স্লোগান নিয়ে ২০১৪ সালের পহেলা জানুয়ারি যাত্রা শুরু করেছিল বায়োজিন কসমেসিউটিক্যালস। বর্তমানে বায়োজিন কসমেসিউটিক্যালস ইউরোপিয়ান কসমেটিকস এবং প্রিমিয়াম ট্রিটমেন্ট নিয়ে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং সিলেটের ১২টি স্থানে।

উদ্বোধনের সময় মেহজাবিন বলেন, বায়োজিন নিয়ে অনেক আগেই শুনেছি। তাদের সার্ভিস নিয়ে অনেক ভালো রিভিউ শুনেছি। তাদের ১২ তম ব্রাঞ্চের ওপেনিং এ আসতে পেরে খুব ভালো লাগছে। এসে আসলে অন্য রকম একটা সিনারিও দেখলাম৷ গাজীপুরবাসীর অনেক ভালোবাসা পেয়েছি। অনেক ভালো লাগছে৷