● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ● ●
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ●
Logo
কর্পোরেট বুলেটিন

নর্থলাইন ফ্যাশন অ্যান্ড ক্লোথিংক্স এর যাত্রা শুরু

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩, ০৯:১৪ পিএম
কপি হয়েছে!

নীলফামারীর ডিমলায় একটি পরিবেশবান্ধব নর্থলাইন ফ্যাশন অ্যান্ড ক্লোথিংক্স গার্মেন্ট কারখানার উদ্বোধন করা হয়েছে।শুক্রবার(২০ জানুয়ারী)বিকেলে উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের ঝিকের টারী এলাকায় কারখানাটির উদ্বোধন করেন খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন।

এসময় উপস্থিত ছিলেন,নর্থলাইন ফ্যাশন অ্যান্ড ক্লোথিংক্স প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোঃ আহসান হাবিব (বুলবুল আর্মী), ব্যবস্থাপনা পরিচালক মোঃ দৃষ্টি সরকার ও উপ ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোতাওয়াক্কীল বিল্লাহ্ শাহ্ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নর্থলাইন ফ্যাশন অ্যান্ড ক্লোথিংক্স প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোঃ আহসান হাবীব বলেন, এখানে খুচরা ও পাইকারীতে বিভিন্ন রকমের শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি, স্কুল ড্রেস ইত্যাদি তৈরী ও সরবরাহ করা হবে।তিনি আরো বলেন এখানে প্রায় প্রাথমিক অবস্থায় ১৫ থেকে ২০ জন শ্রমিকের কর্মসংস্থান হবে।

এ সময় উক্ত ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন বলেন,পরিববেশবান্ধব এসব প্রতিষ্ঠানে আধুনিক প্রযুক্তি ও শ্রমিকদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ হওয়ায় এ কারখানাগুলো উৎপাদনে নতুন মাত্রা যোগ করেছে। পাশাপাশি শ্রমিকদের মধ্যেও কাজের ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। এসব প্রতিষ্ঠান পরিবেশের সঙ্গে সমন্বয় রেখে পরিচালিত হওয়ায় সুস্থ পরিবেশে কাজ করার পাশাপাশি আর্থিক সুযোগ-সুবিধাও অনেক বেড়েছে জানিয়ে তিনি বলেন, এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে দেশের প্রত্যন্ত এলাকার অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা সৃষ্টি হবে।