● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ● ●
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ●
Logo
কর্পোরেট বুলেটিন

নাগরপুরে বর্ণিল আয়োজনে কুটুম বাড়ী ফাস্টফুড ও রেস্টুরেন্ট শুভ উদ্বোধন

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ০৩:১৪ পিএম
কপি হয়েছে!

বর্ণিল আয়োজনে টাঙ্গাইলের নাগরপুরের ঐতিহ্যবাহী সরকারি যদুনাথ মডেল স্কুল ও কলেজ এর নিকটে অবস্থিত কুটুম বাড়ী ফাস্টফুড ও রেস্টুরেন্টের শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

শুক্রবার(১০ মার্চ)সন্ধ্যায় কুটুম বাড়ী ফাস্টফুড ও রেস্টুরেন্টের প্রধান পরিচালক মো.হারুন অর রশিদ কনকের সভাপতিত্বে উদ্বোধনীয় অনুষ্ঠান শুভ উদ্বোধক ও প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.কুদরত আলী।

কুটুম বাড়ী ফাস্টফুড ও রেস্টুরেন্ট শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মাভাবিপ্রবি অফির্সাস এসোসিয়েশনের সভাপতি মো.মাফিজুল ইসলাম মজনু,নাগরপুর মহিলা কলেজ অধ্যক্ষ মো.আনিছুর রহমান,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা,সমবায় উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো.শাহজাহান মিয়া।

উদ্বোধনীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর সিনিয়র সহ সভাপতি মো.আল মামুন রাজু,শহীদ শামস উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক ইকবাল হোসেন,নাগরপুর উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি মো.রবিন হোসেন ও সহ সাধারন সম্পাদক আহমেদ শাকিল প্রমূখ।

এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, ছাত্র, রাজনীতিবীদ, সমাজকর্মীসহ নাগরপুর বাজারের বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ।

উদ্বোধনীয় অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কুটুম বাড়ী ফাস্টফুড ও রেস্টুরেন্টের সকল কর্মসূচী সমাপ্তি হয়।