দেশের শীর্ষস্থানীয় বীমা কোম্পানি গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের সহকারী ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদ নিয়োগ পেয়েছেন সামাজিক উদ্যোক্তা শেখ রিফাদ মাহমুদ। গত মঙ্গলবার (১৩জুন) তাকে সহকারী ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয় গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ।
এসময় কেন্দ্রীয় কার্যালয়ে তার হাতে নিয়োগপত্র তুলে দেন গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উপদেষ্টা এম তৌহিদুল আলম এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন খান চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বাবু সুমল কান্তি দাস, উপ-ব্যবস্থাপনা পরিচালক আখতার হোসেন দিদার প্রমুখ।
২১ বছর বয়সী তরুণ শেখ রিফাদ মাহমুদের জন্ম ও বেড়ে ওঠা নাটোরে। ইন্স্যুরেন্স বিষয়ে বেশ কয়েকবছর ধরেই যুক্ত তিনি। যুব সংগঠক শেখ রিফাদ মাহমুদ সামাজিক কাজে অবদান রাখায় ২০২১সালে বিশ্ব যুব নেতা সম্মাননা পেয়েছিলেন। বর্তমানে তিনি এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র চেয়ারম্যান, বৈশ্বিক ছাত্র সংগঠন গ্লোবাল স্টুডেন্ট ফোরামের উপদেষ্টা পর্ষদের সদস্য, কমনওয়েলথ স্টুডেন্ট এসোসিয়েশন, আর্থ এডভোকেসি ইয়ুথ সব বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের বিভিন্ন দায়িত্বে রয়েছেন।
শেখ রিফাদ মাহমুদ জানান, জনগণের বীমা কোম্পানি সম্পর্কে বিরূপ ধারণার কারণে অনেকেজ বীমা করতে দ্বিধাগ্রস্ত বোধ করছে। বীমা সম্পর্কে সাধারণ মানুষের কাছে সঠিক ধারণা পৌঁছানোর কথা জানান তিনি।
তিনি আরোও বলেন, বর্তমান সময়ে বীমা শিল্প ডিজিটালাইজেশনের আওতায় এসেছে, যার ফলে অনিয়ম বন্ধ হয়েছে। এখন গ্রাহক নিজেরাই নিজেদের প্রিমিয়ামের অর্থ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে পারছে। সামগ্রিকভাবে, ইসলামী অর্থব্যবস্থায় বীমার অনুমোদনের বিষয়ে কোনো সুস্পষ্ট ঐকমত্য না থাকলেও, ইসলামী নীতিমালা অনুযায়ী বিমা রয়েছে। যা শরিয়াহ সম্মত, এটি বেশ সাড়া যোগাচ্ছে।
