২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নন্দীগ্রামে ওয়ালটন ফ্রিজ কিনে ভ্যানচালক পেলেন ১০ লক্ষ টাকা পুরস্কার

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৪ এপ্রিল ২০২২

বগুড়ার নন্দীগ্রামে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা জেতা জুয়েল হোসেন নামের এক ভ্যান চালককে পুরস্কারের চেক দিয়েছেন চিত্রনায়ক আমিন খান।

নাটোর জেলার সিংড়া উপজেলার শতকুড়ি গ্রামের ওই ভ্যানচালক ওয়ালটনের নন্দীগ্রাম শোরুম থেকে ২৯ হাজার ৭৯০ টাকায় একটি ফ্রিজ কিনে প্রথম পুরস্কার জিতেছেন।

শনিবার দুপুরে পৌর সদরে উপজেলা খাদ্য গুদাম চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ভ্যানচালক জুয়েল হোসেনের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান।

এসময় ভ্যান চালক খুশিতে আত্মহারা হয়ে ছিলেন। চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন সহ ওয়ালটনের কর্মকর্তাবৃন্দ।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ২৪ এপ্রিল ২০২২

নন্দীগ্রামে ওয়ালটন ফ্রিজ কিনে ভ্যানচালক পেলেন ১০ লক্ষ টাকা পুরস্কার

লিংক কপি হয়েছে!