২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ব্রাইটস্কিলস ও টিএবি’র মধ্যে চুক্তি স্বাক্ষর

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ০৭ জুন ২০২২

সম্প্রতি দেশের অন্যতম শীর্ষস্থানীয় ই-লার্নিং প্রতিষ্ঠান ব্রাইটস্কিলস ও ট্রাভেলিং গ্রুপ টিএবি-এর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

এই চুক্তির ভিত্তিতে, টিএবি’র সকল সদস্য ব্রাইটস্কিলস এর নির্ধারিত কোর্সসমূহ বিনামূল্যে গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে টিএবি-র প্রতিষ্ঠাতা, আলোকচিত্রি জিসান মির্জা বলেন, এমন একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে টিএবি পরিবার যুক্ত হতে পেরে আনন্দিত বোধ করছে।

উল্লেখ্য, বাংলাদেশের সবচেয়ে দ্রুত অগ্রসরমান ই-লার্নিং প্রতিষ্ঠান ব্রাইটস্কিলস ইতোমধ্যেই বিভিন্ন বয়সী বিশ সহস্রাধিক শিক্ষার্থীর সঙ্গে সরাসরি যুক্ত হয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে চলেছে।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ০৭ জুন ২০২২

ব্রাইটস্কিলস ও টিএবি’র মধ্যে চুক্তি স্বাক্ষর

লিংক কপি হয়েছে!