● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ● ●
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ●
Logo
রোজনামচা

ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ৭ মার্চ ২০২২, ১০:২৫ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক ইউএইচএন্ডএফপিও (সাবেক পদবি টিএইচএ) ডা.আব্দুর রশিদ (৭০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার বিকেলে ওই দুর্ঘটনাটি ঘটে।

সোমবার (৭ মার্চ) বিকেলে চরহোসেনপুর মার্কাজ মসজিদের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ অবস্থায় সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি আটকে করে থানায় নিয়ে আসা হয়েছে। ড্রাইভার পালিয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ডা.আব্দুর রশিদ ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে, ৮ম বিসিএস এ সুপারিশকৃত। তিনি নেত্রকোনা জেলার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক থানা স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্ব পালন করেন।