বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
সাহিত্য

প্রকাশনা জগতের রাজপুত্র শায়কের জন্মদিন আজ

জাগো ডেস্ক
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২২, ০৭:২৩ পিএম
কপি হয়েছে!

বাংলাদেশের প্রকাশনার জগতের এক নক্ষত্রের গল্প বলব আজ। বাংলাদেশের প্রকাশনা জগতে প্রকাশনা ও মুদ্রণ বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিত। বুঝতেই পারছেন বলছি প্রকাশনা জগতের খ্যাতিমান প্রকাশক কামরুল হাসান শায়কের কথা।

জন্ম ৬ সেপ্টেম্বর ১৯৬৫ সালে, সৈয়দপুর, নীলফামারী।
পিতা সিরাজুল হক ভূঁইয়া এবং মাতা সালমা বেগম।
পিতৃনিবাস চাঁদপুর সদর, চাঁদপুর। শিক্ষাজীবনে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর। বাংলাদেশের প্রকাশনা-শিল্পকে সমষ্টিগতভাবে বিশ্বমানে উন্নীত করে আন্তর্জাতিক প্রকাশনাপ্রবাহে সংযুক্ত করার লক্ষ্যে তিনি প্রায় তিন দশক ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বাংলাদেশে বই বিপণনে প্রযুক্তিনির্ভর আধুুনিক পদ্ধতি এবং জাতীয় ও আন্তর্জাতিক বইমেলা আয়োজন ও অংশগ্রহণের ব্যবস্থাপনার অন্যতম পুরোধা ব্যক্তিত্ব তিনি। ফ্রাঙ্কফুর্ট বইমেলা, লন্ডন বইমেলা, কলকাতা আন্তর্জাতিক পুস্তকমেলাসহ অসংখ্য আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের সরব উপস্থিতি নিশ্চিত করতে তাঁর ভূমিকা প্রশংসনীয়। এছাড়াও জাতীয় পর্যায়ের সকল বইমেলায় রয়েছে তাঁর সরব উপস্থিতি।

ইন্টারন্যাশনাল পাবলিশার্স এসোসিয়েশন (আইপিএ)-এ বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির পূর্ণ সদস্যপদ অর্জন এবং এশিয়া প্যাসিফিক পাবলিশার্স এসোসিয়েশন (এপিপিএ)-এ বাংলাদেশের নেতৃত্ব প্রতিষ্ঠায় তিনি অসামান্য ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সাবেক নির্বাহী পরিচালক। তিনি বর্তমানে এশিয়া প্যাসিফিক পাবলিশার্স এসোসিয়েশন-এর কো-পাবলিশিং, ট্রান্সলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি এবং পাঞ্জেরী পাবলিকেশন্স লি.-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বরত রয়েছেন।
পাঞ্জেরী পাবলিকেশন্স নিয়ে তার স্বপ্ন আকাশ সমান৷ আর তাই তো অসাধারণ ভাবে সেই স্বপ্ন পূরণের লক্ষেই অক্লান্ত ভাবে কাজ করে চলেছেন তিনি৷

তাঁর প্রকাশিত কবিতার বই এলোমেলো দুঃখগুলো প্রকাশ হয়েছে ১৯৯৮ সালে, শিশুতোষ বই জেমি ও জাদুর শিমগাছ ২০০৩ সালে মৎস্যকুমারী ও এক আশ্চর্য নগরী (২০২০), প্রকাশনা বিষয়ক বই মুদ্রণশৈলী নান্দনিক প্রকাশনার নির্দেশিকা (২০১৮), পাণ্ডুলিপি প্রস্তুতকরণ , সম্পাদনা ও প্রুফ রিডিং (২০১৯)। পুস্তক উৎপাদন ব্যবস্থাপনা লেখকের প্রকাশনা বিষয়ক সিরিজের তৃতীয় বই।

আজকে এই মহান লেখক এবং প্রকাশকের জন্মদিনে তার জন্যে রইলো প্রাণঢালা শুভেচ্ছা।