বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
সাহিত্য

সালমান হাবীব এবং তার লেখালেখির পথচলা

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২, ০২:৩০ পিএম
কপি হয়েছে!

বর্তমান সময়ে কবিতার প্রতি মানুষের এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। কবিতা বলতে মানুষ ভাবে; গুরুগম্ভীর শব্দ, দুর্বোধ্য কল্পচিত্র আর দূরবর্তী উপমার ব্যবহার। যার ফলে মানুষ এখন আর কবিতা পড়তে চায় না। কবিতার বই সংগ্রহ করতে আগ্রহ দেখায় না। কবিতার প্রতি যখন মানুষের এমন অনিহা ঠিক তখন সেই গুরুগম্ভীর আর দুর্বোধ্যতা থেকে বেরিয়ে এসে সহজ সাবলীল এক নতুন কবিতার ধারা তৈরি করেছেন কবি সালমান হাবীব।

সালমান হাবীব মূলত একজন কবিতায় গল্প বলা মানুষ। যিনি তার কবিতার মতোই সহজ সাবলীল। একটি সুন্দর মৃত্যুর প্রস্তুতি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যিনি তার জীবনটাকে আনন্দ ও আনুগত্যে যাপন করার স্বপ্ন দেখেন।

তার প্রতিটি লেখায় কোনো না কোনো চিত্রকল্প ফুটে উঠে। যাপিত জীবনের হাসি-কান্না বিরহ-বেদনা ছাড়াও তৈরি করেছেন ইসলামী কবিতার এক নতুন ধারা। তিনি তার লেখনির মাধ্যমে সৃষ্টি থেকে স্রষ্টা সবখানেই সমাদৃত হবেন এমনটাই ভাবছে পাঠক মহল।

তার প্রকাশিত কাব্যগ্রন্থ- ‘অতটা দূরে নয় আকাশ’, ‘ভালোবাসি একটি কবিতার নাম’৷ ‘বিরামচিহ্ন’ ‘আপনি আমার দুঃখ শব্দের বিসর্গ’, ‘বিষাদের ধারাপাত’, ‘আল্লাহকে ভালোবাসি’ এবং ‘মন খারাপের মন ভালো নেই’ পাঠকপ্রিয়তা পেয়েছে। আসন্ন অমর একুশে গ্রন্থমেলা ২০২৩ এ আসছে ‘আমায় তুমি ফিরিয়ে নিও ফুরিয়ে যাবার আগে’।