বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
সাহিত্য

গ্রীণ লিফ ম্যাগাজিন সম্মাননা পেলেন লেখিকা শাম্মী তুলতুল

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ০৭:২৭ পিএম
কপি হয়েছে!

সম্প্রতি অনুষ্ঠিত হয় গ্রীণলিফ ফ্যাশন এবং লাইফ স্টাইল ষষ্ঠ সংখ্যার বইয়ের মোড়ক উন্মোচন, গুণীজন সম্মাননা আর সাংস্কৃতিক অনুষ্ঠান।

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে গত বুধবার (১৯ জুলাই) সন্ধ্যা ৬ টায় আয়োজিত এ অনুষ্ঠানে লেখালেখির জন্য গ্রীণলিফ ফ্যাশন এবং লাইফ স্টাইল সম্মাননা পেলেন লেখিকা শাম্মী তুলতুল।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন রেজা। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

গ্রীনলিফ সম্পাদক তসলিম হাসান হৃদয়ের সভাপতিত্বে এবং আখি মজুমদারের উপস্থাপনায় অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ টেলিভিশনের জিএম নুর আনোয়ার রঞ্জু, কবি কামরুল ইসলামসহ আরও অন্যান্য অতিথিবৃন্দ।

সম্মাননা গ্রহণ করে লেখিকা শাম্মী তুলতুল বলেন, জনপ্রিয় গ্রীণ লিফ ম্যাগাজিনে আমি সব সময় লিখে এসেছি। সম্পাদক আমাকে উত্তরীয় পরিয়ে সম্মাননায় ভূষিত করেছেন। আমি তসলিম হাসান হৃদয়ের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। ম্যাগাজিনটি লাইফ স্টাইল এর পাশাপাশি শিক্ষণীয় বিষয় তুলে ধরা হয়। যা চট্টগ্রামের অনেক ম্যাগাজিন থেকে ভিন্ন।

ম্যাগাজিন সম্পর্কে তসলিম হাসান হৃদয় বলেন, আমি একজন মেরিন ইঞ্জিনিয়ার হয়েও সাহিত্য সংস্কৃতি ভালোবেসে এই পথে পা দিয়েছি। আমি সব সময় চেষ্টা করেছি একটা ভিন্নধর্মী ম্যাগাজিন প্রকাশ করতে এবং গুণীদের মূল্যায়ন করতে।