২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নিপাত যেতে পারো

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১০ আগস্ট ২০২২

আক্রড়ে ধরে বাঁচতে চাওয়া

এটা বড় অন্যয় আবদার,
তুমি কে,কেন এত সাহস হয়
নিজের কাছে প্রশ্ন করেছে কখনো ?

তুমি নিঃস্ব মানুষ
তোমার হাসতে নেই,
বুক ভরে বাতাস নিতে নেই
যখন তখন মন ভাল নেই
বলতে কেন চাও ?

তোমাকে শুধু আঁজলা ভরে
দুঃখ নিয়ে বিলাসী জীবনকে,
তাইরে নাইরে বলে
কাটিয়ে দেওয়ার কথা ছিল;
তুমি কেন তা ভুলে যাও?

বোকা মেয়ে তোমাকে তো
হঠাৎ করে বৃষ্টিতে ভিজতে
রাস্তায় বেড়িয়ে পড়তে নেই,
কেন যে ভুলে বসে থাকো?

এত নেই এর মাঝে যদি
বাঁচতে পারো তবে বেঁচে থাকো,
এর বেশি কিছু তোমার চাইতে নেই
আর তা না হলে নিপাত যাও!

লেখক : ফারজানা রহমান এ্যানি

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ১০ আগস্ট ২০২২

নিপাত যেতে পারো

লিংক কপি হয়েছে!