২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কবিতা : ১৫ আগস্ট – সাজেদুর আবেদীন শান্ত

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৫ আগস্ট ২০২২

১৫ আগস্ট
সাজেদুর আবেদীন শান্ত

১৫ আগস্ট মনে করিয়ে দেয়
শেখ রাসেল এর মুখ
১৫ আগস্ট বিষাদময়
কান্নায় ভারী হয়ে ওঠে বুক।
১৫ আগস্ট চশমার কালো ফ্রেমে
রক্ত মাখা মহানায়কের মুখ
১৫ আগস্ট ভয়ংকর অধ্যায়
ভয়ে কেঁপে উঠে বুক।
১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বর সারি
রক্ত মাখা লাশে ছেয়ে গেছে জাতির পিতার বাড়ি।
নিথর পিতার নিথর দেহ
থেমে গেছে মহা রথ
ঘাতক ভেবেছিল এবার বুঝি হবে বাংলা বধ।
কিন্তু তারা ভাবেনি যে
বাংলার প্রতি কোণে
মুজিব নামের বাংলার স্রষ্টা
আছে বাঙালির প্রাণে।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ১৫ আগস্ট ২০২২

কবিতা : ১৫ আগস্ট – সাজেদুর আবেদীন শান্ত

লিংক কপি হয়েছে!