২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

এইতো মানুষ হয়ে উঠেছি

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২

এইতো মানুষ হয়ে উঠেছি
রাশিদুল ইসলাম রাশেদ

আমি মানুষ হয়ে উঠেছি
তোমরা যেমন মানুষ চাও
স্বার্থপরের শিকলে বন্দী জটিল মানুষ
যেখানে শিশুদের মতো চিৎকার করে
কেউ কান্নাও করতে পারেনা
যেখানে অভিনয়ের আড়ালে সব বন্দী করে রাখতে হয়
আমি তেমনই এক মানুষ হয়ে উঠেছি।

তোমরা তো দেখোনি
তোমরা পছন্দও করতে আসোনি
একটা শিশুসুলভ হৃদয় কে
যেখানে সুন্দর আবেগের আড়ালে
পবিত্র ভালোবাসা লুকিয়ে ছিলো
যেখানে সুন্দর স্পর্শের আড়ালে
সুন্দর অনুভূতি লুকিয়ে ছিল
তোমরা তা বুঝতেও আসোনি।

তাইতো আমি মানুষ হয়ে উঠেছি
তোমরা যেমন মানুষ চাও
জটিল আবরণে ঘেরা অভিনয়ের মানুষ
স্বার্থপরের মতো মানুষ
অমানবিকতার আড়ালে লুকিয়ে রাখা মানুষ
যেখানে মানুষ মানুষকে বুঝতেই শিখেনি
যেখানে মানুষ মানুষকে ভালোবাসতেই শিখেনি
আমি তেমনই এক মানুষ হয়ে উঠেছি।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২

এইতো মানুষ হয়ে উঠেছি

লিংক কপি হয়েছে!