২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

বর্ষ বরণ || জিল্লুর রহমান পাটোয়ারী

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১১ এপ্রিল ২০২২

বর্ষ বরণ
জিল্লুর রহমান পাটোয়ারী

এসো নবীন এসো তরুণ,
গাহি নতুনের গান –
এসো জোয়ান এসো প্রবীণ,
এতো নতুনের টান।
পুরাতনকে ছাড়ি নতুনকে ধরি,
বরণ ফুলের ডালা –
আজিকে আসুক নতুন প্রভাত,
বরণ ফুলের মালা।
নতুনের আগমন তোমায় বরণ,
তোমার সুখের হাসি –
বারবার এসো নতুন তুমি,
তোমায় জড়িয়ে ভালোবাসি।
বর্ষ বরণ নতুনকে স্বরণ,
পুরাতন যাক চলে –
হাসি খুশিতে বরণ ও বিদায়,
সুখ দুঃখের তলে।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ১১ এপ্রিল ২০২২

বর্ষ বরণ || জিল্লুর রহমান পাটোয়ারী

লিংক কপি হয়েছে!