বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ●
Logo
কবিতা

বিদ্রোহী কবি নজরুল

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ মে ২০২২, ০৫:৪৯ পিএম
কপি হয়েছে!

বিদ্রোহী কবি নজরুল
মোঃ জাবেদুল ইসলাম

বিদ্রোহী কবি তুমি নজরুল
ঝাকরা মাথার চুল।
ক্ষুধায় তোমার পেট জ্বলেছে,
দাউ দাউ করে আগুন।
তুমি যখন অল্প বয়সী,
বাবা মরল তোমার তখন।
সংসারের হাল ধরার মত
রইল না আর কেউ এখন।
শত দুঃখে নজরুল তুমি,
হওনি’কো বিচলিত।
রুটির দোকানে কাজ নিলে তুমি,
মাইনে ছিলো সামান্য।
ময়দা ছানা রুটি বানা,
ছিল তোমার কাজ,
মজার মজার পুথি পড়,
যখন হয়ে যায় রাত।
গল্প লিখ, কবিতা লিখ,
তুমি নজরুল লিখ উপন্যাস।
তোমার লেখায় গোটা দুনিয়া,
হয়ে যায় হতবাক।
অন্যায়ের বিরুদ্ধে লিখলে তুমি,
কত কবিতা গান।
কবিতা আর গানে কবি নজরুল,
হয়ে গেলে মহিয়ান।
কারা বরণ করেছিলে নজরুল,
সেখানেও লিখলে গান।
গানের মাঝে রাখলে নজরুল তুমি,
এই দেশেরই মান।
নজরুল ছিলে প্রেমের কবি,
প্রেমিক তোমার মন।
প্রেম, ভালোবাসা দিয়ে গল্প, কবিতা
লিখে যাও সারাক্ষণ।
তুমি মোদের জাতীয় কবি,
বিদ্রোহী কবি নজরুল