বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
গণমাধ্যম

ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মত বিনিময়

জাগো ডেস্ক
প্রকাশ: ১ আগস্ট ২০২২, ০২:৫৮ পিএম
কপি হয়েছে!

কাঠালিয়া উপজেলা নবাগত নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সাথে কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১ আগষ্ট সোমবার দুপুরে নির্বাহী অফিসারের কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পরস্পর পরিচয় ও কুশল বিনিময়, চা চক্র এবং ফুল দিয়ে বরন করা হয় নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে।
এ সময় সাংবাদিকরা কাঠালিয়ার বিভিন্ন উন্নয়ন অগ্রগতি ও নানা সমস্যার কথা তুলে ধরেন। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, উপজেলা আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন, পাটিখালঘাটা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শাহীন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল, সহ সভাপতি মোঃ ফারুক হোসেন খান, সাধারন সম্পাদক মোঃ মাসউদুল আলম, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শহীদুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ মাইনুল হোসেন রিয়াজ, কোষাধ্যক্ষ মোঃ জাকির হোসেন, অধ্যাপক মাওলানা আব্দুল হালিম, মোঃ সরোয়ার হোসেন সিকদার, মাওলানা খাইরুল আমিন ছগির, সাংবাদিক ও ইউপি সদস্য এইচ এম নাসির উদ্দিন আকাশ, মোঃ মঞ্জুরুল কবির পারভেজ জোমাদ্দার, মোঃ মাছুম বিল্লাহ, মোঃ মাছুম বিল্লাহ জুয়েল, মোঃ সাকিবুজ্জামান সবুর, মোঃ জাহিদুল ইসলাম প্রমূখ।