বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
গণমাধ্যম

সুনামগঞ্জে সাংবাদিককে গুলি করে হত্যার হুমকিতে নিন্দা, ক্ষোভ ও দোষীকে গ্রেপ্তারের দাবি

জাগো ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২২, ০৯:০৭ পিএম
কপি হয়েছে!

সুনামগঞ্জের ছাতকে সাংবাদিক শামীম আহমদ তালুকদারকে হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে দোষীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে অনলাইন নিউজ পোর্টাল যমুনা প্রতিদিন ডট কম।

বৃহস্পতিবার ১৮ আগস্ট গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে পোর্টালটির সম্পাদক নিহাল খান বলেন,সাংবাদিক শামীম আহমদ তালুকদারকে গুলি করে পাখির মত খুলি উড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় দোষীকে খুঁজে বের করে অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসতে হবে।এছাড়া আইনশৃঙ্খলাবাহিনীকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

এর আগে প্রাণনাশের ঘটনায় সোমবার সাংবাদিক শামীম তার পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে ছাতক থানায় সাধারন ডায়েরী (নং-৮৯৭)করেছেন।

উল্লেখ্য,শামীম আহমদ তালুকদার জাতীয় দৈনিক ‘ঢাকা প্রতিদিন’ এবং দি ডেইলি ‘নিউজ মেইল’ ও অনলাইন নিউজ পোর্টাল যমুনা প্রতিদিন এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসাবে কর্মরত ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক উপজেলা শাখার সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ছাতক উপজেলা শাখার প্রতিষ্টাতা আহবায়ক।

তিনি উপজেলার খুরমা উত্তর ইউনিয়নের সেওতরপাড়া প্রকাশিত (কাকুরা) গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী ইছাক আলী মহাজনের ছেলে।

জিডি সুত্রে জানা যায়,গত রোববার সকাল আনুমানিক সাড়ে ৯ ঘটিকার সময় সাংবাদিক শামীম আহমদ তালুকদার তার নিজ বাড়ীতে ছিলেন।এ সময় ০১৫৭৫২৫৭৮৭৫ মুঠোফোন নাম্বার থেকে তার ব্যবহৃত মুঠোফোন নাম্বার ০১৭১৪৯৫৭৩৫২ এ কল আসে। তিনি রিসিভ করা মাত্রই অজ্ঞাতনামা ব্যক্তি অশালিন ভাষায় গালিগালাজ শুরম্ন করেন।সাংবাদিকতা ছেড়ে দেওয়ার জন্য ভয়ভীতি প্রদর্শন করেন।আর যদি সংবাদ প্রকাশ করেন তবে গুলি করে পাখির মত খুলি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

গত ৮ আগষ্ট রাত আনুমানিক সাড়ে ৯ ঘটিকার সময় তিনি তার নিজ বাড়িতে ছিলেন। এ সময় ০১৭১৯৪৫১৭১২ মুঠোফোন নাম্বার থেকে শায়েস্ত্মা তালুকদার রবি নাম পরিচয় দিয়ে তার ব্যবহৃত মুঠোফোন নাম্বার ০১৭১৪৯৫৭৩৫২ এ কল করে বুঝে শুনে সংবাদ প্রকাশ করার জন্য হমকি দেওয়া হয়।এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন জিডিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে ছাতক থানার ওসি মাহবুবুর রহমান জিডি এন্ট্রির সত্যতা নিশ্চিত করেছেন।