২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কোম্পানীগঞ্জে যুগান্তরের দুই যুগ পূর্তি উদযাপন

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩

দৈনিক যুগান্তরের দুই যুগ পুর্তি উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জমকালো আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও নবগঠিত স্বজন সমাবেশ কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ সভাকক্ষে স্বজন সমাবেশ কোম্পানীগঞ্জ শাখার উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়। এসময় আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালী ও কেক কেটে আনন্দ ভাগ করে নেন স্বজন সমাবেশের স্বজন, যুগান্তরের পাঠক, সাংবাদিক, পেশাজীবী, শুভাকাক্সক্ষীসহ আগত অতিথিরা।

বেলা ১১টায় স্বজন সমাবেশের নবগঠিত কমিটির সভাপতি করিমুল হক সাথীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত আজিম জাবেদ এবং দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. শরফুদ্দিন শাহীন সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন।

এ সময় বক্তব্য রাখেন, সুপ্রীম কোর্টের ডিপুটি এটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, নোয়াখালী জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান মনির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মিজানুর রহমান বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান পারভীন, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান, ওসি (তদন্ত) এসএম মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, বিশিষ্ট লেখক কবি রফিকুল ইসলাম চৌধুরী, স্বজনের উপদেষ্ঠা প্রভাষক নুর মোহাম্মদ, বেসরকারী হাসপাতাল সমিতি কোম্পানীগঞ্জ শাখার চেয়ারম্যান আবদুল কুদ্দুস, চরকাঁকড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী শফি উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম শরীফ চৌধুরী পিপুল, চরফকিরা ইউপি চেয়ারম্যান জায়দল হক কচি, কালবেলা নোয়াখালী প্রতিনিধি ইকবাল হোসেন মজনু, স্বজন সমাবেশের সদস্য গোলাম কিবরিয়া বেলাল, সদস্য মহি উদ্দিন লিপু প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তরের সাবেক প্রতিনিধি আমেরিকা প্রবাসী মো. জাফর উল্যাহ, কোম্পানীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার তোহা, দৈনিক সমকাল প্রতিনিধি তবিকুর রহমান টিপু, নয়া দিগন্তের প্রতিনিধি ফরিদ উদ্দিন রাসেদ, সহ-সভাপতি ফরিদা ইয়াছমিন মুক্তা, স্বজন সমাবেশের যুগ্ম-সাধারণ সম্পাদক হামিদ উল্যাহ হামিদ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম রাফি, অর্থ সম্পাদক শাহ জালাল, দপ্তর সম্পাদক শোয়েব উদ্দিন বাবু, প্রচার-প্রকাশনা সম্পাদক শুভ ভৌমিক, ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ আহমেদ শাকিব, সমাজ কল্যাণ সম্পাদক পূজা ভৌমিক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফৌজিয়া জাহান তমা, মহিলা বিষয়ক সম্পাদক শামীমা নাসরিন শিমু, পরিবেশ বিষয়ক সম্পাদক সানিলা জাফর, পাঠচক্র সহ-সম্পাদক শামীম সিরাজ সুমন, সদস্য ইমাম উদ্দিন, সাইফুল ইসলাম সোহেল, ফজলুল করিম ফয়সাল, জামাল উদ্দিন মাসুদ, নুর উদ্দিন মুরাদ, বিবি কুলছুম রিয়া, মাজহারুল ইসলাম আশিক, মোঃ সৌরভ হোসেন শুভ, মিন্টু মজুমদার, শাখাওয়াত হোসেন সাব্বির, ইমরান হোসেন জুলফিকার, আবদুস সালাম আজাদ, আমজাদ হোসেন রয়েল, মোঃ হেলাল, জামাল উদ্দিন নাহিদ সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছা ও উক্ত অনুষ্ঠানে আগত অতিথিসহ সকলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩

কোম্পানীগঞ্জে যুগান্তরের দুই যুগ পূর্তি উদযাপন

লিংক কপি হয়েছে!