বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
গণমাধ্যম

দৈনিক অধিকারের বর্ষসেরা সাংবাদিক হলেন সোহেল রানা

জাগো ডেস্ক
প্রকাশ: ৬ মার্চ ২০২৩, ০৫:১৩ পিএম
কপি হয়েছে!

জাতীয় পত্রিকা দৈনিক অধিকার ও অধিকার ডট নিউজের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলেন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ মার্চ) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে দিনটি উপলক্ষে একটি প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজনটিতে সারা বাংলাদেশ থেকে আগত শতাধিক সংবাদকর্মীর পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এবারের অনুষ্ঠানে আটজন গণমাধ্যমকর্মীকে অধিকারের ২০২২ সালের বর্ষসেরা সাংবাদিকের পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে দৈনিক অধিকারের বর্ষসেরা সাংবাদিক হলেন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সোহেল রানা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি, ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক রেজাউনুল হক রাজা। আয়োজনটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মোরসালিন নোমানী।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- এসএ টিভির সাবেক বার্তা সম্পাদক রনজক রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক বেলাল আহমেদ ভুঁইয়া অনিক, সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা বাপ্পী সরদার এবং দৈনিক আমাদের সময় পত্রিকার হেড অব অনলাইন মঈন বকুল প্রমুখ।

উল্লেখ্য, আয়োজনটির সভাপতিত্ব করেছেন- দৈনিক অধিকারের সম্পাদক মো. তাজবীর হোসাইন।

এবারের অনুষ্ঠানে আটজন গণমাধ্যমকর্মীকে অধিকারের ২০২২ সালের বর্ষসেরা সাংবাদিকের পুরস্কার প্রদান করা হয়। এতে বিভিন্ন ক্যাটাগরিতে সারা বাংলাদেশ থেকে সম্মাননা স্বারক পুরস্কার পেয়েছেন- গাজীপুর জেলার স্টাফ রিপোর্টার আব্দুল মালেক, নারায়ণগঞ্জের স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম শুভ, সিরাজগঞ্জের জেলা প্রতিনিধি সোহেল রানা, ময়মনসিংহের স্টাফ রিপোর্টার এস এম মিজানুর রহমান মজনু, রাঙ্গামাটির সিনিয়র স্টাফ রিপোর্টার মো. কামাল উদ্দিন।

এছাড়া ক্যাম্পাস প্রতিনিধিদের মধ্যে পুরস্কৃত করা হয়- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রিয়াজুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আহমেদ ইউসুফ, ঢাকা কলেজ প্রতিনিধি মো. রাকিবুল হাসান তামিমকে।

এরপর সমাজের সুধীজনদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়ের পর সকলকে পরিচয় পত্র প্রদান করা হয়। পরিশেষে উপস্থিত সাংবাদিকদের মাঝে বিভিন্ন উপহার বিতরণের মাধ্যমে আয়োজনটির পরিসমাপ্তি ঘোষণা করা হয়।