বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
গণমাধ্যম

আমিরাতে এসজেএফ এর আত্মপ্রকাশ : সভাপতি সামসুর রহমান সোহেল

জাগো ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৩, ০৩:২৩ পিএম
কপি হয়েছে!

আমিরাতে সার্কভুক্ত বিশ্বের আটটি দেশের গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে গঠিত সার্ক সাংবাদিক ফোরামের ১৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (১৮ জুন) দুবাইয়ের স্থানীয় একটি হোটেলে সার্ক সাংবাদিক ফোরাম ইউএই চ্যাপ্টারের এই পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

এ সময় এসজেএফ ইউএই চ্যাপ্টারের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মাই টিভির সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি সামসুর রহমান সোহেল। সোহেল দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলার দুলার হাট থানাধীন নুরাবাদ ইউনিয়নের দুলারহাট মহিলা দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মাওলানা অলি উল্লাহ এবং একই মাদ্রাসার শিক্ষিকা মনোয়ারা বেগম দম্পতির মেঝো সন্তান।

কমিটির অন্যান্যদের মধ্যে- সিনিয়র সহ-সভাপতি মোজাফফর রিজভি (খালিজ টাইমস), সহ-সভাপতি মহিউল করিম আশিক (প্রবাস মেলা) ও দৈনিক বাংলার অধিকারের নির্বাহী সম্পাদক সাগর চন্দ্র স্বপন।

সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ফখরুদ্দীন মুন্না (জেএ টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মো. সরোয়ার উদ্দিন রনি (কিউ টিভি), সাংগঠনিক সম্পাদক রোটারেক্ট. সাগর দেব (দৈমিক আমার সময়)।

দপ্তর সম্পাদক ওমর ফারুক হৃদয় (বার্তা প্রতিদিন), প্রচার সম্পাদক সাগর দেওয়ান (দৈনিক সংবাদ মোহনা), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. পারভেজ আলম (দৈনিক সরেজমিন বার্তা)।

সদস্য- আমিরুল ইসলাম (দৈনিক স্বদেশ বিচিত্রা), মাহমুদ সজল (স্বাধীন দেশ টিভি), মো. রাসেল আহমেদ (দৈনিক আলোকিত সকাল), ইয়াসিন আল আমিন (তন্ময়) (দৈনিক ক্রাইম সিন), মো. শাহরিয়ার আলম জয় (দৈনিক জনতা)।

এসজেএফ সভাপতি রাজু লামা ও মহাসচিব আবদুর রহমান এসজেএফ ইউএই চ্যাপ্টারের নবগঠিত অধ্যায়ের নেতাদের অভিনন্দন জানান এবং সাফল্য কামনা করে শুভেচ্ছা জানান।

এ সময় এক ভিডিও বার্তায় এসজেএফের মহাসচিব মো. আব্দুর রহমান বলেন, খুব শীঘ্রই ইংল্যান্ড, ইউরোপ, জাপানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিভিন্ন অধ্যায় এসজেএফ ঘোষণা করা হবে। আমি সংযুক্ত আরব আমিরাতে নতুন কমিটির সাফল্য কামনা করছি।

প্রবাসে কর্মরত সার্ক অঞ্চলের সাংবাদিকদের সংগঠিত করে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। এদিকে সার্ক দেশগুলো ছাড়াও সারাবিশ্বে সার্ক সাংবাদিক ফোরামের কমিটি গঠনের প্রক্রিয়া অব্যাহত রেখেছে নেপালভিত্তক আন্তর্জাতিক এই সংস্থা।

/শুভ্র