২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

রাজধানীতে দেশগ্রাম মিডিয়া সেন্টারের কেন্দ্রীয় কার্যালয় এবং দেশগ্রাম পোস্ট ডটকম এর উদ্বোধন

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৯ জুন ২০২৩

দেশগ্রাম মিডিয়া সেন্টারের কেন্দ্রীয় কার্যালয় এবং দেশগ্রাম পোস্ট ডট কম এর উদ্বোধন গত রোববার (১৮ জুন) রাজধানী মালিবাগে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অভিনেতা এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। দেশগ্রাম মিডিয়া সেন্টারের চেয়ারম্যান মোস্তফা কামাল মাহ্দীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন পীরজাদা আল্লামা খন্দকার শহীদুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন লোকমান হেকিম এবং আজিজুল ইসলাম রিপন।
সংগঠক ও উপস্থাপক সাহাব উদ্দিন শিহাবের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রকিবুল হাসান রিজন, মাহমুদুর রহমান ওয়াহাব, ফোরকান মিয়া, গণমাধ্যমকর্মী সুজন হাসান শর্ত, মনিরুল ইসলাম ভূঁইয়া এবং শহীদুল ইসলাম শাহীন।

আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোল্লা বাহাউদ্দিন বাপ্পি, হাসান মাহমুদ জয়, নিগমানন্দ রায়, আলামিন, মালা চৌধুরী, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মিজানুর রহমান এবং মোহাম্মদ আব্বাস উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথি পীরজাদা শহীদুল হারুন বলেন, সাংবাদিকতার লেখনীর মাধ্যমে সরকারের সাফল্যের এবং ব্যর্থতার দিক তুলে ধরতে হবে। দেশগ্রাম মিডিয়া সেন্টারের সকল সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য তিনি আহ্বান করেন। দেশ এবং জাতির কল্যাণে দেশগ্রাম অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে মোস্তফা কামাল মাহ্দী বলেন, দেশগ্রাম মিডিয়া সেন্টারের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ, বিনোদন, সংস্কৃতি, সাহিত্য, মানুষের জীবনবোধ এবং দেশ ও জাতির কথা তুলে ধরে আগামীর সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পাশে থাকবে ইনশাআল্লাহ।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ১৯ জুন ২০২৩

রাজধানীতে দেশগ্রাম মিডিয়া সেন্টারের কেন্দ্রীয় কার্যালয় এবং দেশগ্রাম পোস্ট ডটকম এর উদ্বোধন

লিংক কপি হয়েছে!