বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
গণমাধ্যম

রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য তাপসের মৃত্যুতে শোক

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ১১:৫৭ এএম
কপি হয়েছে!

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য মরহুম তাজুল ইসলাম মোঃ ফারুকের পুত্র রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য বদরুল ইসলাম তাপস এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

গতকাল শনিবার (১৯ আগস্ট) এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা সহ জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ।

গণমাধ্যমে প্রেরিত শোক বিবৃতিতে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য বদরুল ইসলাম তাপস গতকাল শনিবার (১৯ আগস্ট) বিকাল আনুমানিক ৩টা ১৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বদরুল ইসলাম তাপস এর প্রথম জানাযা নামাজ শনিবার বাদ মাগরিব নগরীর ফিশারিজ অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।