পঞ্চগড়ে এশিয়ান টিভির প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে। ১১ পেরিয়ে এখন ১২ বছরে পদার্পন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল হান্নান শেখ, পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সমকাল, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি সফিকুল আলম সফিক, দেশ রূপান্তর ও বাংলাদেশ বেতারের প্রতিনিধি শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহনা টিভির প্রতিনিধি জামিল চৌধুরী ডলার বক্তব্য দেন।
এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার আক্তারুজ্জামান আকতারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন এশিয়ান টিভির পঞ্চগড় প্রতিনিধি কামাল উদ্দীন, কালের কন্ঠ ও এখন টিভির লুৎফর রহমান, চ্যানেল এস, জবাবদিহির আব্দুর বউফ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ ২৪ এর সরকার হায়দার, সময় টিভির আব্দর রহিম, দৈনিক চিত্রের একেএম বজলুর রহমান, আরটিভি, বণিকবার্তার হারুনুর রশিদ, দীপ্ত টিভির গোফরান বিপ্লব, এসএ টিভির কামরুজ্জামান টুটুল, করতোয়া, আজকালের খবরের সামসউদ্দীন চৌধুরী কালাম, প্রথম আলোর রাজিউর রহমান রাজু, বাংলাভিশনের মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
