২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঘোড়াঘাট প্রেসক্লাবের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২

দিনাজপুরের ঘোড়াঘাটে আলোচনা সভা, কেক কাটা ও ইফতার মাহফিল সহ নানা আয়োজনের মধ্য দিয়ে ঘোড়াঘাট প্রেস ক্লাবের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে ঘোড়াঘাট প্রেস ক্লাবের বর্তমান কমিটির আহবায়ক আনভিল বাপ্পির সভাপতিত্বে ইফতার মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাফিউল আলম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির।

অনুষ্ঠানে পরে এক আলোচনা সভায় ক্লাবের সদস্য সচিব এস.এম আরিফুল ইসলাম জিমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান, সামসুল ইসলাম সামু, মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, ইফতেখার আহমেদ প্রমুখ। বক্তব্যে সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম জিমন সহ অন্যান্য নেতৃবৃন্দরা জানান, এবার রমজান মাস উপলক্ষে প্রেস ক্লাবের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। তবে আগামীতে বড় পরিসরে বিভিন্ন কর্মসূচিসহ প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রকাশিতব্য স্মরণিকার মোড়ক উন্মোচন করা হবে বলে তাঁরা জানান।

এ সময় ক্লাবের সদস্য মীর হান্নান, একরামুল হক, শফিকুল ইসলাম শফি, মোহাম্মদ সুলতান কবির, রাফছানজানী শুভ, আবু সুফিয়ান সহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দিনাজপুরের দক্ষিণ অঞ্চলের ইতিহাস ঐতিহ্য সম্বলিত ঘোড়াঘাট উপজেলার ওসমানপুরে প্রধান কার্যালয় করে ১৪ এপ্রিল ১৯৮৮ ইং তারিখে ঘোড়াঘাট প্রেস ক্লাবের প্রথম কমিটি আত্মপ্রকাশ করে।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২

ঘোড়াঘাট প্রেসক্লাবের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লিংক কপি হয়েছে!