বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ●
Logo
গণমাধ্যম

বান্দরবানে চলছে সাংবাদিকদের তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২২, ১১:৩০ এএম
কপি হয়েছে!

জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের আয়োজনে জেলায় শুরু হয়েছে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্প আওতায় তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।
গতকাল বৃহষ্পতিবার শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মশালায় জেলার ২৩ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন,  শেষ হবে আগামীকাল শনিবার।
বান্দরবান প্রেস ক্লাবের হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
এসময় প্রশিক্ষণ কর্মশালায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু,সাধারণ সম্পাদক মিনারুল হক, জাতীয় গণমাধ্যম ইনস্ট্রিটিউটের সহকারী পরিচালক নাফিস আহম্মেদ, জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউট এর উপ-পরিচালক মো. সোহেল পারভেজসহ বান্দরবানের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
এবারের এই প্রশিক্ষণ কর্মশালায় শিশু ও নারীর উন্নয়ন, শিশু ও নারীর স্বাস্থ্য এবং বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবে আয়োজকেরা।