শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
গণমাধ্যম

দৌলতখানে বাংলা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২২, ০৫:১৭ পিএম
কপি হয়েছে!

ভোলার দৌলতখানে বেসরকারি টিভি চ্যানেল বাংলা টিভির ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দৌলতখান প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শ.ম ফারুক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার। উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, বাংলা টিভি দেশ ও দেশের বাইরে নিরপেক্ষ সংবাদ প্রচারের মধ্য দিয়ে ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। তিনি বাংলা টিভির সাফল্য কামনা করেন।

প্রেসক্লাব সম্পাদক মেহেদী হাসান শরিফের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাহাদাৎ হোসেন খাঁন, বাংলা টিভি মো: মামুন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সহ-সভাপতি জাকির আলম, যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান, ক্রিয়া ও সাংষ্কৃতিক সম্পাদক রাকিব হোসেন, কার্যকারী সদস্য আবুল খায়ের, সদস্য রোমানুল ইসলাম সোহেব, হাসনাইন ও সাংবাদিক মিরাজ হোসেন, আহাম্মেদ শফী সহ অনেকে।