বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
গণমাধ্যম

কবি আল মাহমুদের ছেলে শরীফ মাহমুদ মারা গেছেন

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২২, ০৯:৩৮ এএম
কপি হয়েছে!

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের বড় ছেলে ও বিশিষ্ট সংবাদকর্মী মীর শরীফ মাহমুদ মারা গেছেন। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

তিনি ডায়াবেটিস, কিডনী ও উচ্চরক্তচাপ জনিত রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে প্রকৌশলী দুই পুত্র সন্তান ও স্ত্রীসহ অসংখ্য স্বজন-শুভাকাংখী রেখে গেছেন শরীফ মাহমুদ।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রকাশনা সংস্থা সরলরেখার প্রকাশক, আল মাহমুদ ফাউন্ডেশনের সহ-সভাপতি কবি নাজমুস সায়াদাত।

শুক্রবার বাদ জুমা রাজধানীর রমনা থানা জামে মসজিদে নামাজে জানাযা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। এ সময় নিকট আত্মীয় ছাড়াও কবি, সাংবাদিক ও প্রকাশকসহ বিভিন্ন স্তরের মানুষজন উপস্থিত ছিলেন।

একটি জাতীয় দৈনিকে কর্মরত ছিলেন শরীফ মাহমুদ। আল মাহমুদের ৫ পুত্র সন্তান ও ৩ কন্যা সন্তানের ভেতর তিনি ছিলেন সবার বড়। ২০১৯ সালে ইন্তেকালের আগে প্রায় এক দশক এই বড় সন্তানের বাসায় আল মাহমুদ বসবাস করতেন। কিংবদন্তি পিতার যাবতীয় বিষয় দেখভাল করতেন তিনি।

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারবর্গ।

 

তথ্য হালনাগাদঃ ২০ মে, ২০২২ রাত- ৮:১৩ মিনিট