ময়মনসিংহ নগরীর ৩০ নং ওয়ার্ডের নিজকল্পায় জমি সংক্রান্ত বিরোধের হামলায় রোকসানা পারভীন (৪০),জাহাঙ্গীর আলম (৩০) নামে দুইজনের উপর হামলা হয়েছে বলে জানা গেছে। গত ২৭ জানুয়ারী রোজ শুক্রবার বিকাল ৩ টার দিকে রোকসানা পারভীনের স্বত্ব দখলীয় মালিকানা ভূমিতে চাষাবাদ করে ধান লাগানোর সময় আসামী আজাহারুল ইসলামের নেতৃত্বে বাঁশের লাঠি,লোহার রড, রামদা নিয়ে ঝাপিয়ে পড়ে এলোপাথারি কুপাতে থাকে। এ সময় রোকসানা পারভীন ও জাহাঙ্গীর আলম গুরুতর ফাটা রক্তাক্ত জখম হয়। পরে তাদের কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২য় তলার ৬ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিগন চিকিৎসাধীন অবস্হায় রয়েছেন। এ ব্যাপারে রোকসানা পারভীন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় ১২ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিক্তিতে কোতোয়ালী অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ নগরীর ২ নং ফাঁড়ীর এসআই সোহেল রানাকে তদন্ত করে আইনানুগ ব্যবস্হা গ্রহনের নির্দেশদেন।
