পরিবেশবিদ বাপ্পি সর্দারের পিতার ইন্তেকালে
বিদ্রোহী নজরুল–বিপ্লবী ওসমান হাদী স্মরণ কমিটির শোক
সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট পরিবেশবিদ বাপ্পি সর্দারের পিতা জনাব আখতার সর্দার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি গতকাল ৬ জানুয়ারি, রাত ৮টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে সৃষ্ট নানা জটিল রোগে ভুগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যাসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জনাব আখতার সর্দারের ইন্তেকালে বিদ্রোহী নজরুল–বিপ্লবী ওসমান হাদী স্মরণ কমিটির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। সংগঠনের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য সচিব আব্দুল্লাহ শাহীন এক যৌথ শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও শোক প্রকাশ করেন সংগঠনের প্রথম যুগ্ম আহবায়ক খন্দকার ক্বারী মাওলানা শহীদুল হক, যুগ্ম আহবায়ক (মিডিয়া) মোস্তফা কামাল মাহাদী, যুগ্ম আহবায়ক (অর্থ) ফজলুর রহমান পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ আল্লাহ তায়ালার দরবারে মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করার এবং শোকাহত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক দানের জন্য দোয়া করেন।
