২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কবি হেলাল হাফিজকে দেখতে হাসপাতালে সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি’র নির্দেশনায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুল আলম আজ দুপুরে অসুস্থ কবি হেলাল হাফিজকে দেখতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে যান এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

তিনি কবি হেলাল হাফিজকে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে কবি হেলাল হাফিজ অসুস্থ ছিলেন। খবর পেয়ে সাহিত্যানুরাগী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কবিকে সিএমএইচে ভর্তি করানো হয়।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২

কবি হেলাল হাফিজকে দেখতে হাসপাতালে সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

লিংক কপি হয়েছে!