২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ময়মনসিংহে এলডিপি’র উদ্যোগে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
  বিএনপি ঘোষিত দশ দফা দাবির সমর্থ্যনে যুগপৎ আন্দোলন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এলডিপি’র প্রেসিডিয়াম সদস্য এ্যাড: ড. আওরঙ্গজেব বেলাল এর নেতৃত্বে আজ ২৫ ফেব্রুয়ারি ময়মনসিংহ পাটগুদাম ব্রীজ মোড় হতে বিশাল পদযাত্রা ময়মনসিংহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে চরপাড়া মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। সমাবেশে বক্তব্য রাখেন এলডিপি’র প্রেসিডিয়াম সদস্য এ্যাড: ড.আওরঙ্গজেব বেলাল, গণতান্ত্রিক উলামা দলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক মাওঃ মুফতি সাদেকুর রহমান, এলডিপি ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক আব্দুস সামাদ, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক দেলোয়ার হোসেন সদস্য সচিব জামাল উদ্দিন, এলডিপি গণতান্ত্রিক কৃষক
দলের আহবায়ক আব্দুল হাই প্রমূখ। সমাবেশে বক্তারা অবিলম্বে বর্তমান সরকারকে পদত্যাগ করে ত্বত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করার জন্য উদার্ত উদাত্ত  আহ্বান  জানান। পদযাত্রা ও সমাবেশে এলডিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও ময়মনসিংহ উত্তর জেলা শাখা ও অঙ্গ
সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

ময়মনসিংহে এলডিপি’র উদ্যোগে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!