ময়মনসিংহে ১১ মার্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগমন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ সদর উপজেলা শাখার বিশেষ বর্ধিত সভা ময়মনসিংহ নগরীর টাউনহল এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে গতকাল ২ মার্চ সকাল ১১ টায় ময়মনসিংহ সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো আব্দুস সালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম। ময়মনসিংহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এমদাদুল হক মন্ডল এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। বিশেষ বর্ধিত সভা বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আলহাজ্ব মো মোর্শেদুল আলম জাহাঙ্গীর, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দীন ইসলাম ফখরুল,ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত রহমান শান্ত, ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো আশরাফ হোসাইন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আনসার আলী, যুগ্ন সাধারণ সম্পাদক মো হাবিবুর রহমান, কুষ্টিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বীরমুক্তিযোদ্বা মো শামসুল হক কালু, সাধারণ সম্পাদক মো আমিনুল ইসলাম বাবুল সরকার, ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চোয়ারম্যান আলহাজ্ব শাহজাহান সরকার সাজু, পরানগঙ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ইউনুস আলী মাষ্টার, খাগডহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো সফিকুল ইসলাম তপন, অষ্টধার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো শফিকুল হক বাবলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এডভোকেট এ বি এম নুরুজ্জামান খোকন, জেলা তাতীলীগের সাধারণ সম্পাদক এম আমানুল ইসলাম জলিল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো মোস্তাফিজুর রহমান শাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা আফরোজা হক কলি, সদর উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদক আসমা আহমেদ, বোররচর ইউনিয়নের চেয়ারম্যান মো আশরাফুল আলম সাব্বির সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব এম ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মো কামরুজ্জামান দিদার, সদর উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ রাশেদুজ্জামান রোমান, যুগ্ন আহবায়ক মো রাশেদুল ইসলাম সোহেল, আব্দুল্লাহ আল মানুন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিপ্লব, সাধারন সম্পাদক সাগর সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ময়মনসিংহ সদর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
