ময়মনসিংহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১১মার্চ ময়মনসিংহে আগমন উপলক্ষে আগামী ৬ মার্চ বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর ময়মনসিংহে আগমন উপলক্ষে ময়মনসিংহ মহানগর যুবলীগের আয়োজনে শহিদ শাহাবুদ্দিন মিলনায়তনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ মহানগর যুবলীগের আহবায়ক মোহাম্মদ শাহিনুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল পাঠানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুয়েল আরেং এমপি, প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন সফল করার লক্ষ্যে আগামী ৬ মার্চ বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যানের ময়মনসিংহে আগমন সফল করার লক্ষ্যে এবং বিভিন্ন কার্যক্রম গ্রহণের জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রফিকুল আলম জোয়ার্দার সৈকত, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ দ্বায়িত্ব প্রাপ্ত (ঢাকা উত্তর বিভাগ), সম্মানিত অতিথি জহির উদ্দিন খসরু, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ (ঢাকা উত্তর বিভাগ), বিশেষ অতিথি সামিউল আমিন, সহ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বজলুল করিম মীর, সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ, সৌরিং আরেং সেং, সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কবির মো: শহীদুল ইসলাম, সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ সহ ময়মনসিংহ মহানগর যুবলীগের নেতা-কর্মীবৃন্দ।
