২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

রমজান উপলক্ষে দুর্গাপুরে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩

পবিত্র রমজান মাস উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ মার্চ) সদর ইউনিয়নের মাকরাইল এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান।

এ সময় উপস্থিত ছিলেন,ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম,একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দীন প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন,রমজান উপলক্ষে দুর্গাপুরে টিসিবির পন্য বিক্রি আজ থেকে শুরু হয়েছে। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে বিক্রি করা হবে। টিসিবির কার্ডধারীগন এখন থেকে পন্য ক্রয় করতে পারবে।

বিক্রিত পণ্যগুলো হচ্ছে-চিনি, মসুরডাল,ছোলা ও সয়াবিন তেল। এতে চিনি মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৬০ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকা, ছোলা প্রতি কেজি ৫০ টাকা ও সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩

রমজান উপলক্ষে দুর্গাপুরে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

লিংক কপি হয়েছে!